আর্থিক সঙ্কটে ধুঁকছে শ্রীলঙ্কা। খাদ্য থেকে জ্বালানি সবই ফুরিয়েছে। প্রতিবাদে রাজপথে নেমেছে সাধারণ মানুষ। জারি হয়েছে জরুরি ব্যবস্থা। এরমধ্যেই শ্রীলঙ্কার মন্ত্রিসভার সব সদস্য পদত্যাগ করেছেন।
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ুদূষণের তালিকায় পঞ্চম
- * * * *
- চট্টগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- * * * *
বিশ্ব
বিশ্বের বৃহত্তম আফিম উৎপাদনকারী দেশ আফগানিস্তানে আফিসসহ সব মাদক উৎপাদন নিষিদ্ধ করেছে তালেবান। রোববার এই ঘোষণা দেওয়া হয় বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
ইউক্রেনের ১১ জন স্থানীয় নেতাকে রাশিয়ান বাহিনী অপহরণ করেছে বলে রোববার উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক দাবি করেছেন।
ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি নাকচ করে দিয়েছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে রোববার পার্লামেন্টে এক অনাস্থা প্রস্তাবের ওপর ভোট হওয়ার কথা ছিল, যেখানে তিনি পরাজিত হতেন বলেই মনে করা হচ্ছিল।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অনুরোধের পর দেশটির পার্লামেন্ট ভেঙ্গে দিয়েছেন প্রেসিডেন্ট ড. আরিফ আলভি। এর আগে পার্লামেন্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে যায়।
করোনাকালে দুই বছর পর রমজানের প্রথম দিনে মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদের চত্বরে ইফতার আয়োজন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার (২ এপ্রিল) মসজিদুল হারাম ও মসজিদে নবিবর প্রাঙ্গণে ইফতারের ‘সুফরা’ সামনে রেখে মুসল্লিদের আজানের অপেক্ষায় দেখা যায়।
লাটভিয়ার প্রাকৃতিক গ্যাস স্টোরেজ অপারেটরের প্রধান শনিবার বলেছেন, বাল্টিক দেশগুলো আর রাশিয়ার প্রাকৃতিক গ্যাস আমদানি করছে না।
প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শমতো দেশের পার্লামেন্ট ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি ড. আরিফ আলভি। সবাইকে অবাক করে দিয়ে ইমরান খান আজ রোববার পার্লামেন্ট ভেঙে দেয়ার সুপারিশ করেন।
প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাবের ওপর আজ রোববার দেশটির জাতীয় পরিষদের ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করেছেন ডেপুটি স্পিকার কাশিম খান। এটিকে সংবিধানের ৫ নম্বর অনুচ্ছেদের পরিপন্থি হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। এতে পার্লামেন্টে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।
ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে কয়েক কিলোমিটার দূরের বুচা শহর যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ভয়াবহ হামলার জলজ্যান্ত স্বাক্ষর রেখে গেছে রুশ বাহিনী। রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে লাশ। পচা দুর্গন্ধে ক্রমে বাতাস ভারী হচ্ছে। প্রায় জনমানবহীন শহর। চারদিকে গোলাবারুদের দগদগে ক্ষত।
ব্রাজিলের রিও ডি জেনিরো রাজ্যজুড়ে প্রবল বর্ষণের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৪ জন মারা গেছে। এদের মধ্যে আটটি শিশু রয়েছে। নিখোঁজ রয়েছে পাঁচজন। কর্তৃপক্ষ শনিবার এ খবর জানিয়েছে।
পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে আস্থা ভোটের আগে পাটিগণিত বলছে, সরকার বাঁচানোর মতো সংখ্যা নেই ইমরান খানের। তার বিরুদ্ধে বিদেশী মদতে ষড়যন্ত্র হচ্ছে বলে ফের অভিযোগ তুলে জনতাকে আজ রাস্তায় নেমে শান্তিপূর্ণ প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
শ্রীলঙ্কায় তীব্র অর্থনৈতিক সঙ্কটের পটভূমিতে যে সহিংস বিক্ষোভ চলছে তা সামাল দিতে সরকার দেশজুড়ে ৩৬ ঘণ্টার জন্য কারফিউ জারি করেছে। রাজধানী কলম্বোতে বৃহস্পতিবার থেকেই সান্ধ্য আইন জারি আছে।
কিয়েভ পুনর্দখল করার দাবি করেছে ইউক্রেন। দেশটি গেল কয়েক সপ্তাহ ধরে রাজধানী ও আশপাশের এলাকাগুলো পুনর্দখলে নিতে লড়াই চালিয়ে আসছিল।