রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে সেনা অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন।
- উবারে ইলেকট্রিক যানবাহন চালুর আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
- * * * *
- তথ্য কমিশনে ৫ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি
- * * * *
- বস্তি ও উপকূলীয় উন্নয়নে বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প আসছে: এলজিআরডি মন্ত্রী
- * * * *
- এক প্ল্যাটফর্মেই সকল নাগরিক সমস্যার সমাধান: ববি হাজ্জাজ
- * * * *
- মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকারে আগুন
- * * * *
বিশ্ব
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুটো এলাকাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে প্রেসিডেন্ট পুতিন লুহানস্ক ও দোনেৎস্কে রুশ সৈন্য পাঠানোর নির্দেশ দেওয়ার পর যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং তাদের আরো কিছু মিত্র দেশ রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক তাকে ‘মৃত’ ঘোষণা করেছিল। এবার সাময়িক নিষিদ্ধ করেছে তসলিমা নাসরিনকে। এটি তার এ ধরনের নিষিদ্ধ হওয়ার দ্বিতীয় ঘটনা।
রাশিয়ায় অবস্থান করা নাগরিকদের দ্রত দেশটি ছেড়ে আসার নির্দেশ দিয়েছে ইউক্রেন। বুধবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নির্দেশ দেয়া হয়।
সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে জনবহুল শহর দুবাইয়ে অবস্থিত পৃথিবীর সবচেয়ে সুন্দর ভবন ‘মিউজিয়াম অব দ্য ফিউচার’ তথা ভবিষ্যতের জাদুঘরের উদ্বোধন করা হয়েছে।
ইউক্রেনের ডানবাস অঞ্চলকে স্বাধীনতার স্বীকৃতি দেয়ায় যুক্তরাষ্ট্র, ইইউ ও জার্মানি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা চাপাচ্ছে। ইউক্রেনে রাশিয়ার আরো সামরিক তৎপরতার আশঙ্কা করছে ন্যাটো।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনের প্রশংসা করে তাকে ‘জিনিয়াস’ বলে উল্লেখ করেছেন। ইউক্রেন সংকট নিয়ে কথা বলতে গিয়ে মঙ্গলবার ট্রাম্প বলেন, তিনি ক্ষমতায় থাকলে ‘জিনিয়াস’ পুতিন কিয়েভের জন্য হুমকি হতেন না।
গত কয়েকমাস ধরেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ইউক্রেনে হামলার পরিকল্পনার যে অভিযোগ উঠেছিল, তা তিনি নাকচ করে এসেছেন।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান আফ্রিকার তিনটি দেশ ভ্রমণের উদ্দেশে গত রোববার চারদিনের সফরে রওনা হয়েছিলেন। কিন্তু দুইটি দেশ ভ্রমণের পর আসন্ন গিনি-বিসাউ সফর স্থগিত করতে হয়েছে। কারণ তিনি ইউক্রেনে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মলনে যোগ দেবেন।
বেশ কিছু দিন ধরেই উত্তেজনা চলছিল রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। সোমবার ইউক্রেনের দুটি অঞ্চল- ডোনেটস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে সেখানে রুশ সেনা প্রবেশের অনুমতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের স্বঘোষিত দুটি প্রজাতন্ত্রের স্বাধীনতার স্বীকৃতি দেয়ায় দ্রুতই এর নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। ফ্রান্স, জার্মানী ও যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দ এ পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছেন, পুতিনের এ পদক্ষেপ মিনস্ক শান্তি চুক্তির স্পষ্ট লংঘন।
যুক্তরাজ্য আগামী বৃহস্পতিবার থেকে সব ধরনের করোনা বিধি তুলে নেয়ার ঘোষণা দিয়েছে। সেই সাথে পহেলা এপ্রিল থেকে বিনামূল্যে গণ-করোনা পরীক্ষা কার্যক্রমও বন্ধ করে দেয়া হবে।
বুরকিনা ফাসোতে সোমবার বিকেলে একটি মাইন বিস্ফোরণে কমপক্ষে ৫৫ জন নিহত এবং আরো সমান সংখ্যক লোক আহত হয়েছেন। স্থানীয় ও হাসপাতাল সূত্র একথা জানায়।
ইউক্রেন ইস্যুতে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ জরুরী বৈঠক ডেকেছে। দেশটির পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত দুটি রুশপন্থী অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে মস্কো। এর কয়েক ঘণ্টা পরই ওই দুই অঞ্চলে রাশিয়ার সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ওই এলাকায় শান্তি বজায় রাখতে সেনা মোতায়েন করা হবে।
ইউক্রেনের দুটি বিচ্ছিন্ন অঞ্চলে সামরিক ঘাঁটি নির্মাণের অধিকার পেয়েছে রাশিয়া। ওই দুই অঞ্চলের নেতাদের সাথে সই হওয়া নতুন চুক্তির ফলে রাশিয়া এই অধিকার পেয়েছে বলে রাশিয়ার পক্ষ থেকে প্রকাশিত এক নথিতে বলা হয়েছে।
পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার যে সিদ্ধান্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিয়েছেন তার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখিয়েছে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসঙ্ঘ ও ন্যাটো জোট।