বিশ্ব

‘ভারত সীমান্তে চীনের বসে থাকার বিষয়টি চাপা দেয়ার চেষ্টা করা হচ্ছে’

‘ভারত সীমান্তে চীনের বসে থাকার বিষয়টি চাপা দেয়ার চেষ্টা করা হচ্ছে’

সীমান্তে বসে আছে চীন এবং এই বিষয়টি মোদি সরকার চাপা দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা মনমোহন সিং। তিনি দাবি করেন, বর্তমান বিজেপি সরকার ফেল করেছে।

বেতন বাকি, নিউজরুমে সাংবাদিকের আত্মহত্যা

বেতন বাকি, নিউজরুমে সাংবাদিকের আত্মহত্যা

৬০ মাসের বেতন বাকি পরায় হতাশায় ভোগে অবশেষে আত্মহত্যা করেছেন টি কুমার নামে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর এক জ্যেষ্ঠ ফটো সাংবাদিক। গত সোমবার নিউজরুমে তার লাশ পাওয়া যায়।

ইউক্রেন বাহিনীর বিরুদ্ধে মর্টার হামলার অভিযোগ

ইউক্রেন বাহিনীর বিরুদ্ধে মর্টার হামলার অভিযোগ

পূর্ব ইউক্রেনের রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা চারটি পৃথক ঘটনায় ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে মর্টার, গ্রেনেড ও মিশিনগান ব্যবহারের অভিযোগ করেছে। তারা বলেছেন, গত ২৪ ঘন্টায় সরকারি বাহিনী তাদের ভূখন্ডে চারবার গুলি চালিয়েছে। 

রাশিয়া আরো কয়েক হাজার সৈন্য ইউক্রেন সীমান্তে মোতায়েন করেছে : যুক্তরাষ্ট্র

রাশিয়া আরো কয়েক হাজার সৈন্য ইউক্রেন সীমান্তে মোতায়েন করেছে : যুক্তরাষ্ট্র

রাশিয়া ইউক্রেনের সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহার করেছে বলে যে খবর প্রকাশিত হয়েছে বুধবার যুক্তরাষ্ট্র তা খারিজ করে দিয়ে দাবি করেছে যে, সৈন্য প্রত্যাহারের পরিবর্তে মস্কো আরো সৈন্য পাঠিয়েছে, যা ইউক্রেনে আগ্রাসনের আতঙ্ক বাড়িয়ে দিয়েছে।

ব্রাজিলে ভূমিধস ও প্রবল বর্ষণে ৯৪ জনের মৃত্যু

ব্রাজিলে ভূমিধস ও প্রবল বর্ষণে ৯৪ জনের মৃত্যু

ব্রাজিলের পেট্রোপলিস শহরে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৯৪ জনের প্রাণহানি ঘটেছে। ব্রাজিলের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার জানানো হয়েছে, পেট্রোপলিস শহরের রাস্তাগুলো প্রবল বন্যায় নদীতে পরিণত হয়েছে এবং ঘরবাড়ি ভেসে গেছে। এই ঘটনার পর ২৪ জনকে জীবীত উদ্ধার করা হয়েছে এবং ৪০০-এর বেশি মানুষ গৃহহীন হয়েছেন।

স্ত্রীর চিকিৎসার খরচ মেটাতে ‘ডিগ্রি’ বন্ধক রাখলেন চিকিৎসক স্বামী

স্ত্রীর চিকিৎসার খরচ মেটাতে ‘ডিগ্রি’ বন্ধক রাখলেন চিকিৎসক স্বামী

করোনায় গুরুতর অসুস্থ হয়ে দিনের পর দিন হাসপাতালের ভেন্টিলেটরে পড়েছিলেন স্ত্রী। বিপুল সেই বিলের বোঝা মেটাতে নিজের এমবিবিএস ডিগ্রিটাকেই বন্ধক রাখলেন তার চিকিৎসক স্বামী। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময়ের ঘটনা। সামনে এসেছে সম্প্রতি।

সেনা সদস্যদের পাগড়ি পরতে দেয়া হলে কলেজে কেন নিষিদ্ধ হিজাব?

সেনা সদস্যদের পাগড়ি পরতে দেয়া হলে কলেজে কেন নিষিদ্ধ হিজাব?

‘বিভিন্ন সংস্কৃতিকে তাদের ধর্মীয় বিশ্বাস প্রদর্শনের অনুমতি দেয় ভারতের বহুত্ববাদ।’ হিজাবের উপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কর্ণাটক হাইকোর্টে আবেদনকারী আইনজীবী এমনই যুক্তি দাড় করলেন বুধবার। মামলার শুনানি চলাকালীন মামলাকারী শিক্ষার্থীদের আইনজীবী দাবি করেন, শুধুমাত্র ধর্মীয় কারণেই মুসলিম শিখার্থীদের হিজাব নিষিদ্ধ করা হচ্ছে।

উত্তর প্রদেশে বিয়েবাড়িতে কুয়ায় পড়ে ১৩ জনের মৃত্যু

উত্তর প্রদেশে বিয়েবাড়িতে কুয়ায় পড়ে ১৩ জনের মৃত্যু

আনন্দঘন পরিবেশে চলছিল বিয়ের অনুষ্ঠান।সেই আনন্দ যেন হঠাৎ শোকে পরিণত হয়। সবাই যখন আনন্দে ব্যস্ত তখনই স্ল্যাব ভেঙে কুয়ায় পড়ে একসঙ্গে নারী ও শিশুসহ ১৩ জন মারা গেছেন।২ জন গুরুতর আহত হয়েছে।

রাশিয়া কি আজই ইউক্রেনে  সামরিক আগ্রাসন চালাবে?

রাশিয়া কি আজই ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাবে?

যুক্তরাষ্ট্রের কাছে যেসব গোয়েন্দা তথ্য আছে সে অনুসারে আজ বুধবারই ইউক্রেনে রাশিয়া সামরিক আগ্রাসন চালাতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্টও এজন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন।

ইউক্রেন সংকট মোকাবেলায় কূটনৈতিক সুযোগ দেখছেন বাইডেন

ইউক্রেন সংকট মোকাবেলায় কূটনৈতিক সুযোগ দেখছেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কূটনৈতিকভাবে ইউক্রেন সমস্যার সমাধানের অঙ্গীকার করেছেন।তবে একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, এখনও রুশ হামলার ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং পাল্টা ব্যবস্থা হিসেবে তারা নিষেধাজ্ঞার প্রস্তুতিও রেখেছেন। 

ব্রাজিলে ঝড়-বৃষ্টি : ভূমিধস ও বন্যায় ১৮ জনের প্রাণহানি

ব্রাজিলে ঝড়-বৃষ্টি : ভূমিধস ও বন্যায় ১৮ জনের প্রাণহানি

ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোর কাছে একটি পর্যটক শহরে মঙ্গলবার প্রবল বৃষ্টির কারনে ভূমিধস ও বন্যা দেখা দেয় এবং এতে অন্তত ১৮ জনের প্রাণহানি ঘটে।

'এখনো ইউক্রেনে রুশ হামলা সম্ভব'

'এখনো ইউক্রেনে রুশ হামলা সম্ভব'

এখনো ইউক্রেনে রুশ হামলা সম্ভব বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে সরে আসার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার ইউক্রেন সীমান্ত থেকে রুশ বাহিনীর কিছু অংশের প্রত্যাহারের খবরের সত্যতা যাচাই করা যায়নি বলেও তিনি জানিয়েছেন।

ইউক্রেন সীমান্ত থেকে সৈন্য সরিয়ে নিচ্ছে রাশিয়া

ইউক্রেন সীমান্ত থেকে সৈন্য সরিয়ে নিচ্ছে রাশিয়া

রাশিয়া মঙ্গলবার জানিয়েছে, তারা ইউক্রেন সীমান্তের কাছাকাছি মোতায়েন কিছু সৈন্য তাদের ঘাঁটিতে সরিয়ে নিচ্ছে। আর এটি হবে কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন নিয়ে পশ্চিমাদের সাথে উত্তেজনা প্রশমনের প্রথম পদক্ষেপ।