যুক্তরাষ্ট্র ইউক্রেনে হামলার বিষয়ে নাটকীয় হুঁশিয়ারি উচ্চারণ করেছে। ওয়াশিংটন বলছে, বিমান থেকে বোমা ছুঁড়ে বেসামরিক নাগরিকদের দিয়ে রাশিয়া যে কোন দিন ইউক্রেনে হামলা শুরু করতে পারে। দেশটি ৪৮ ঘন্টার মধ্যে মার্কিন নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে।
- মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকারে আগুন
- * * * *
- এনভিডিয়া কেলেঙ্কারিতে জড়িত চিপ প্রতিষ্ঠান মেগাস্পিডকে কালো তালিকাভুক্ত করছে যুক্তরাষ্ট্র
- * * * *
- পুলিশের চোখ ফাঁকি দেওয়া সেই ‘আলী আকবার’ই আসলে সুইডেন আসলাম
- * * * *
- মার্কিন কর্মকর্তাদের নিশানা করে ভুয়া চাকরির ফাঁদ, ১৩ ওয়েবসাইট বন্ধ
- * * * *
- বিদেশি রাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি, চীনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড
- * * * *
বিশ্ব
কূটনৈতিক উপস্থিতি হ্রাস করার ২৯ বছর পর যুক্তরাষ্ট্র পুনরায় সলোমন দ্বীপপুঞ্জে একটি দূতাবাস চালুর পরিকল্পনা করছে। পররাষ্ট্র দফতরের এক সিনিয়র কর্মকর্তা শনিবার এ কথা জানান।
ইরানে ইসলামি বিপ্লবের ৪৩তম বার্ষিকী পালন করা হচ্ছে। শুক্রবার দিবসটি উপলক্ষে দেশজুড়ে মোটর শোভাযাত্রাসহ বিভিন্ন আয়োজনে তা উদযাপন করা হচ্ছে।
৫৬ বছরে বয়সে একবার, দুবার নয়….! টানা ৭৮ বার করোনা পজিটিভ হলেন তুরস্কের এক ব্যক্তি। নাম মুজাফ্ফর কায়াসন। এর আগে এক সমীক্ষায় দেখা গিয়েছিল ব্রাজিলে প্রায় তিনজন ব্যক্তি ৭১ দিন থেকে ২৩২ দিন পর্যন্ত কোভিড পজিটিভ থেকেছেন।
জাতিসঙ্ঘের আন্তর্জাতিক বিচার আদালতের একটি রায় প্রত্যাখ্যান করেছে উগান্ডা। ৯০ দশকের শেষ দিকে দ্বিতীয় কঙ্গো যুদ্ধের সময় ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর ইতুরি প্রদেশে উগান্ডার আক্রমণের ফলে সেখানকার জনগণ, সম্পদ ও সম্পত্তির যে ক্ষতি হয়েছে সেজন্য কঙ্গোকে (ডিআরসি) ৩২ কোটি ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেয়ার আদেশ দেয় আইসিজে।
পরিস্থিতি খারাপ হচ্ছে, আমেরিকার সব নাগরিককে দ্রুত ইউক্রেন ছেড়ে আসতে বললেন বাইডেন।বাইডেন জানিয়েছেন, মস্কো যদি ইউক্রেন আক্রমণ করে, তাহলে আমেরিকার নাগরিকদের উদ্ধার করতে তিনি সেনা পাঠাতে পারবেন না।
হিজাব মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) শীর্ষ আদালত বলেছে, ‘আমরাও জানি যে রাজ্য (কর্নাটকে) কী হচ্ছে, আমরা উপযুক্ত সময় বিষয়টি শুনব।’
ইউক্রেনে একটি বিস্তৃত যুদ্ধের চিন্তা করাই মারাত্মক জটিল বিষয়ক, কারণ রাশিয়া দেশটিতে অভিযান চালালে বহু মানুষ যেমন মারা যেতে পারে তেমনি পালাতে হতে পারে আরো অনেককে।
পেরুর উত্তরাঞ্চলে এক ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ২০ জন প্রাণ হারিয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ৩০ জন। শুক্রবার এজেন্সি ফ্রান্স প্রেসের (এএফপি) এক প্রতিবেদনে জানা যায় এমন তথ্য।
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের রাজধানী আবহার বিমানবন্দরে এক ড্রোন হামলা হয়েছে।বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে এই হামলায় অন্তত ১২ বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন বলে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএতে জানানো হয়।
পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে বিতর্ক ও শঙ্কার মধ্যেই দুই দেশের প্রতিবেশী বেলারুশের সামরিক বাহিনীর সাথে যৌথ মহড়া শুরু করেছে রুশ সামরিক বাহিনী।
‘আমি আল্লাহু আকবর বলেছিলাম কারণ আমি খুব ভয় পেয়েছিলাম। এবং যখন আমি ভয় পাই, আমি আল্লাহর নাম নেই।’কথাগুলো বলছিলেন কর্ণাটকের মান্ডা জেলার একটি প্রি-ইউনিভার্সিটি কলেজের বি.কম দ্বিতীয় বর্ষের ছাত্রী মুসকান খান।
ভারতের বৃহত্তম রাজ্য উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন শুরু হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়।
আলোচনার মাধ্যমেই শান্তি ফিরবে বলে আশা প্রকাশ করলেন জার্মান চ্যান্সেলর। এর আগে ফরাসি প্রেসিডেন্ট একথা বলেছিলেন।
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর পাল্টা হামলার মুখে সৌদি সরকারের প্রতি আবারো সমর্থন ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় অরুণাচল রাজ্যের হিমালয় পর্বতে তুষারধসে সাত ভারতীয় সৈন্যের মৃত্যু হয়েছে। রোববার চীন সীমান্তের কাছে কামেং অঞ্চলে এ ঘটনা ঘটেছে বলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র মঙ্গলবার জানিয়েছে।