ভারতে জোড়া মর্মান্তিক দুর্ঘটনা। দুই রাজ্যে মৃত্যু হলো ১০ জনের। আশঙ্কাজনক অন্তত ৬। সোমবার ভোররাতে কানপুরে বিদ্যুৎচালিত বাস নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দেয় বহু পথচারীকে। ধাক্কা মারে রাস্তার ধারে থাকা বাইক ও ট্রাফিক বুথে। এই ঘটনায় ইতোমধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে তেলেঙ্গানায় এক নাবালক চালক পিষে দেয় চার নারীকে।
- মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকারে আগুন
- * * * *
- এনভিডিয়া কেলেঙ্কারিতে জড়িত চিপ প্রতিষ্ঠান মেগাস্পিডকে কালো তালিকাভুক্ত করছে যুক্তরাষ্ট্র
- * * * *
- পুলিশের চোখ ফাঁকি দেওয়া সেই ‘আলী আকবার’ই আসলে সুইডেন আসলাম
- * * * *
- মার্কিন কর্মকর্তাদের নিশানা করে ভুয়া চাকরির ফাঁদ, ১৩ ওয়েবসাইট বন্ধ
- * * * *
- বিদেশি রাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি, চীনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড
- * * * *
বিশ্ব
অস্বাভাবিক তীব্র শীতে কাঁপছে ভারতের রাজধানী নয়াদিল্লি। প্রচন্ড শীতে সেখানে অনেক গৃহহীন মানুষের প্রাণহানি ঘটেছে। বাসিন্দাদের উষ্ণ রাখার জন্য কঠোর প্রচেষ্টা চালানো হচ্ছে।
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকুলে বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রচণ্ড ঝড় ও তুষারপাতে হাজার হাজার বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা।
মেক্সিকোয় বাস দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত এবং আরো ১০ জন আহত হয়েছে। পশ্চিমাঞ্চলীয় জালিস্কো রাজ্যে শনিবার বাস একটি উল্টে যাওয়ার এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে প্রথম ইসরাইলি প্রেসিডেন্ট হিসেবে সফরে গিয়েছেন আইজ্যাক হ্যারজগ। দুই দিনের সরকারি সফরে রোববার সকালে আমিরাতের রাজধানী আবুধাবিতে পৌঁছান তিনি।
জাতিসংঘের দুই কর্মকর্তাকে হত্যার দায়ে কঙ্গোর সামরিক আদালত ৫১ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
বলিভিয়ায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক হাজার তিনশ ফুট নিচে খাদে পড়ে অন্তত ১১ জন নিহত ও আরও ১৮ জন আহত হয়েছেন। বলিভিয়ার কোছাবামবা বিভাগে যাওয়ার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। ল্যাটিন আমেরিকার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে স্থানীয় সময় শনিবার (২৯ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে।
জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে ৫ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় কাশ্মীরের পুলওয়ামা এবং বুদগাম জেলায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহতদের মধ্যে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মুহাম্মদের এক কমান্ডার রয়েছে।
চলতি মাসে সপ্তম দফায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। ধারণা করা হচ্ছে, নতুন এই পরীক্ষা ২০১৭ সালের পর দেশটির বৃহত্তম ক্ষেপণাস্ত্র পরীক্ষা।
উচ্চ সংক্রামক ওমিক্রন ভ্যারিয়ান্টের কারণে রাশিয়ায় শনিবার একদিনে করোনার সংক্রমন ১ লাখ ছাড়িয়েছে।
সরকারের কোভিড-১৯ পোর্টালে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা উল্লেখ করা হয়েছে ১ লাখ ১৩ হাজার ১২২ জন, যা গত এক সপ্তাহ আগের তুলনায় প্রায় দ্বিগুণ। রাশিয়ায় সংক্রমন দ্রুত বাড়ছে, এদের বেশীরভাগই ওমিক্রনে আক্রান্ত।
ইউক্রেনের নেতা এবং তার প্রতিরক্ষা ও নিরাপত্তা সহকারীরা রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্যকে তাদের অনেক পশ্চিমা প্রতিপক্ষের থেকে ভিন্নভাবে মূল্যায়ন করছেন। আট বছর ধরে রাশিয়ার ক্রমাগত উস্কানি এবং পূর্ব ইউক্রেনে দীর্ঘস্থায়ী যুদ্ধের পরে তারা কি আরো বেশি নির্বিকার হয়ে পড়ছে নাকি তাদের রাশিয়ান প্রতিপক্ষকে ঠিক মতো বুঝতে পারছে না?
যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড ও মধ্য আটলান্টিক অঞ্চলে এই সপ্তাহান্তে একটি শক্তিশালী শীতকালীন ঝড়ের পূর্বাভাস করা হয়েছে। সেসময় ৬০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে। এর ফলে উপকূলবর্তী বন্যা, বিদ্যুৎ বিভ্রাট ও যাতায়াতে ক্ষেত্রে উল্লেখযোগ্য অসুবিধার আশঙ্কা তৈরি হয়েছে।
রাশিয়ার জনসংখ্যা গত এক বছরে ১০ লাখেরও বেশি কমেছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে জনসংখ্যা এভাবে কমেনি দেশটিতে।
মিসরে মানবাধিকারের উদ্বেগজনক পরিস্থিতির জেরে দেশটিতে ১৩ কোটি ডলারের সামরিক সহায়তা বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল জুড়ে গত চার বছরের মধ্যে এই প্রথম ভয়ঙ্কর এক তুষারঝড় মোকাবেলা করতে দেশটি প্রস্তুতি নিচ্ছে।ঝড়ের পূর্বাভাসে বলা হচ্ছে এটি ক্যারোলাইনা থেকে মেইন অঙ্গরাজ্য পর্যন্ত বিস্তৃত হতে পারে।
তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রকে সামরিক হুমকি দিয়েছেন দেশটিতে নিযুক্ত চীনা কূটনীতিক কিন গ্যাং। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে চীনের সামরিক সঙ্ঘাত হওয়ার আশঙ্কা আছে।