ব্রাজিলের একটি হ্রদের ধারে থাকা পাহাড়ের একাংশ ধসে নৌকার ওপর পড়ে অন্তত সাতজন পর্যটক নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
- মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকারে আগুন
- * * * *
- এনভিডিয়া কেলেঙ্কারিতে জড়িত চিপ প্রতিষ্ঠান মেগাস্পিডকে কালো তালিকাভুক্ত করছে যুক্তরাষ্ট্র
- * * * *
- পুলিশের চোখ ফাঁকি দেওয়া সেই ‘আলী আকবার’ই আসলে সুইডেন আসলাম
- * * * *
- মার্কিন কর্মকর্তাদের নিশানা করে ভুয়া চাকরির ফাঁদ, ১৩ ওয়েবসাইট বন্ধ
- * * * *
- বিদেশি রাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি, চীনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড
- * * * *
বিশ্ব
পাপুয়া নিউগিনির পূর্বাঞ্চলে ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার এ ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানায়।
পাকিস্তানের সুপ্রিম কোর্টে প্রথমবারের মতো একজন নারী বিচারপতি নিয়োগ পাচ্ছেন। বৃহস্পতিবার দেশটির জুডিসিয়াল কমিশন আয়েশা মালিককে বিচারপতি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তার মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার পাকিস্তানের জুডিশিয়াল কমিশন ৫৫ বছর বয়সী আয়েশা মালিককে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত ঘোষণা করে।
ভারতে সরকারি তথ্য অনুযায়ী এখন পর্যন্ত মোট ৪ লাখ ৮৩ হাজার ৪৬৩ জন করোনাভাইরাসে আক্রান্তের মৃত্যু হয়েছে। তবে আসলে করোনা আক্রান্ত হয়ে ভারতে প্রাণ হারিয়ে থাকতে পারে ৩৪ লাখ পর্যন্ত মানুষ। এমনই দাবি করা হলো এক গবেষণা পত্রে।
কভিড মহামারির পর মালদ্বীপের নাগরিকদের চীনে যেতে ভিসার প্রয়োজন হবে না। তারা ভিসা ছাড়াই চীনে গিয়ে ৩০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবে।
পাকিস্তানের উত্তরাঞ্চলে ভারী তুষারপাতে সড়কে গাড়ির মধ্যে আটকে পড়ে ২১ জন মারা গেছেন।
ইথিওপিয়ার উত্তরের অঞ্চল টিগরেতে বিমান হামলায় ৫৬ জন নিহত ও আরও অন্তত ৩০ জন আহত হয়েছে। দুই ত্রাণকর্মীর বরাত দিয়ে শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
কাজাখস্তানের সবচেয়ে বড় শহর আলমাটিকে দেখলে মনে হবে এটি যেন রোজ কেয়ামতের কোন দৃশ্য।শুক্রবার ভোরবেলা এই শহরের ভেতর দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় দেখা গেল পোড়া টায়ারের গন্ধে ভারি হয়ে আছে আকাশ-বাতাস।
কাজাখস্তানের সাবেক জাতীয় নিরাপত্তা প্রধান করিম মাসিমভকে আটক করা হয়েছে। শনিবার কাজাখস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি জানিয়েছে, করিম মাসিমভকে রাষ্ট্রদ্রোহের অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে আটক করা হয়েছে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছে অবস্থিত এক বিখ্যাত পাহাড়ি স্টেশনে প্রবল তুষারপাতের ফলে গাড়িতে আটকে পড়ে মারা গেছেন ১৬ পর্যটক। তারা দু’দিন ধরে আটকে থেকে মারা গেছেন।
করোনা ঠেকাতে ফ্রান্সের পার্লামেন্টে নানা বিধিনিষেধ আরোপের পক্ষে যখন সরকার দলের আইনপ্রণেতারা সওয়াল করছিলেন, তখন কঠোর বিরোধিতা করে গেছেন ডানপন্থী দলের আইনপ্রণেতা জস এভরার্ড।
চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা বলেছেন, সোমবার থেকে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের কোভিড ভ্যাকসিনের চতুর্থ ডোজ দেওয়া শুরু করা হবে। দেশটিতে গত ছয় মাসের মধ্যে এ সপ্তাহে করোনার সর্বোচ্চ সংখ্যক দৈনিক সংক্রমণ ঘটেছে।
ইউক্রেনে কোনও রকমের সামরিক আগ্রাসন চালালে রাশিয়াকে মারাত্মক পরিণতি বরণ করতে হবে বলে আবারও হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
করোনাভাইরাসের সুনামিতে জর্জরিত ইউরোপের বিভিন্ন দেশ। এসব দেশ থেকে আসা মানুষের মাধ্যমে আবারও বড় আকারে ছড়াতে শুরু করেছে ভাইরাসটি। তেমনই এক ঘটনা ঘটলো ভারতে। দুই দিনের ব্যবধানে ইতালি থেকে আরও এক ফ্লাইটে পাওয়া গেছে করোনা রোগীর সন্ধান।
অস্ট্রিয়ার সরকার প্রধান কার্ল নেহাম্মার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার কভিড-১৯ পরীক্ষায় তার ভাইরাস সনাক্ত হয়। চ্যান্সেলরের দপ্তর এ কথা জানিয়েছে।
সামরিক মহড়ায় ইরানের শক্তিমত্তা দেশে ইসরায়েল তার ইরানবিরোধী হুমকি-ধমকি বন্ধ করেছে বলে মন্তব্য করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।