করোনার ওমিক্রন প্রজাতির ভাইরাস যাতে ছড়াতে না পারে, তাই বিদেশিদের ইসরায়েলে প্রবেশ নিষিদ্ধ হচ্ছে। প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এক বিবৃতিতে জানিয়েছেন, আগামী ১৪ দিনের জন্য তারা বিদেশিদের প্রবেশ বন্ধ করে দিচ্ছেন। ইসরায়েলই প্রথম দেশ যারা ওমিক্রন ঠেকাতে এরকম চরম ব্যবস্থা নিল।
- কোষ্ঠকাঠিন্য দূর ও হজমশক্তি বাড়াতে দৈনিক যেসব খাবার খাবেন
- * * * *
- আইএসপিএস কোড প্রতিপালন করায় সন্তুষ্ট ইউএস কোস্টগার্ড টিম
- * * * *
- গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম চলবে: মামুনুল হক
- * * * *
- পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
- * * * *
- কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুপক্ষের সংঘর্ষ
- * * * *
বিশ্ব
ব্রিটেন শনিবার করোনার নতুন ধরন ওমিক্রনে দু’জনের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে। দু’জনেরই দক্ষিণ আফ্রিকা ভ্রমণের ইতিহাস রয়েছে। এর ফলে ব্রিটেন ওই অঞ্চলে ভ্রমণ নিষেধাজ্ঞা আরো বিস্তৃত করেছে।
আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মাদ হাসান আখুন্দ এক অডিও বার্তায় আফগান জনগণ ও তালেবান সদস্যদের উদ্দেশে ভাষণ দিয়েছেন। অডিও বার্তাটি আফগানিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়। ক্ষমতা গ্রহণের পর এই প্রথম তালেবান প্রধানমন্ত্রীর অডিও বার্তা প্রকাশিত হলো।
ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে ভারতের নদিয়ায়। কুয়াশা ও বেলাগাম গতির কারণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। গুরুতর জখম অবস্থায় হাসপাতায় চিকিৎসাধীন আরো ১৪ জন। তাদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।
ওমরা করার জন্য বাইরে থেকে আসা বিদেশীদের বয়সের বিধিনিষেধ তুলে নিয়েছে সৌদি আরব। ১৮ বছর থেকে সব বয়সী বিদেশীদের ওমরা করার অনুমতির সিদ্ধান্ত নিয়েছে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়।শনিবার মন্ত্রণালয়ের সূত্রের বরাতে সৌদি সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, 'আমরা আমাদের জনগণকে উচ্চ সুদের ভারে পিষ্ট হতে দেবো না।'
আফগানিস্তানের ক্ষমতাসীন অন্তর্বর্তী তালেবান সরকার তাকে স্বীকৃতি দেয়ার ব্যাপারে প্রয়োজনীয় সব শর্ত পূরণ করেছে বলে দাবি করেছেন তালেবানের কাতার দফতরের মুখপাত্র মোহাম্মাদ নাঈম।
আমেরিকার গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস আরলিগ বার্ক নামে একটি যুদ্ধজাহাজ কৃষ্ণসাগরে প্রবেশ করেছে। এর প্রেক্ষিতে জাহাজটিতে নজরদারিতে রেখেছে রুশ সামরিক বাহিনী।
ভারতে করোনা সংক্রমণ ও মৃত্যু ফের বেড়েছে। চারদিন পর দৈনিক সংক্রমণ আবার ১০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৫৪৯ জন।
পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়িবোমা বিস্ফোরণে আটজন নিহত ও আরো ১৭ জন আহত হয়েছে।স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে জাতিসঙ্ঘের এক নিরাপত্তা গাড়িবহরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
ভারতের গোয়া, হরিয়ানা, বিহার, আসাম, উত্তরপ্রদেশের পর এবার মেঘালয়। একের পর এক রাজ্যে কংগ্রেস থেকে নেতাদের তৃণমূলে যোগদান অব্যাহত। উত্তরপূর্বের এই রাজ্যে কংগ্রেস থেকে সাবেক মুখ্যমন্ত্রী মুকুল সাংমা সহ ১২ জন বিধায়ক তৃণমূলে যোগ দিলেন।
জার্মানীতে করোনা মহামারি শুরুর পর এ পর্যন্ত এক লাখেরও বেশি লোক কোভিড- ১৯ এ মারা গেছে। বৃহস্পতিবার দেশটির জনস্বাস্থ্য সংস্থা এক ঘোষণায় এ কথা বলেছে।
অধিকৃত পূর্ব জেরুসালেম শহরে আরো তিন হাজার বসতি নির্মাণের প্রাথমিক অনুমোদন দিয়েছে ইসরাইল। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসরাইলের জেরুসালেম পৌরসভা সোমবার এই অনুমোদন দেয়।এএফপির খবরে বলা হয়েছে, প্রাথমিকভাবে তিন হাজার বসতি নির্মাণের অনুমোদন দেয়া হলেও শেষ পর্যন্ত ছয় হাজার বসতি নির্মাণ করা হবে।
সুইডেনের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী দায়িত্ব নেয়ার কয়েক ঘণ্টা পরই পদত্যাগ করেছেন।ম্যাগডালেনা অ্যান্ডারসনকে বুধবার সুইডেনের ক্ষমতাসীন জোটের নেতা ও দেশের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়।
আইনের হাতে যখন ধরা পড়েছিলেন তখন তার বয়স মাত্র ২০। অভিযোগ ছিল ধর্ষণের মতো গুরুতর। এর জন্য কারাবাসে কেটেছে দীর্ঘ ১৬ বছর। তার পরে মুক্তি মিললেও মুক্তি দেয়নি অতীতের ছায়া