তেলের দাম বেশি হওয়ায় যুক্তরাষ্ট্রে দ্রব্যমূল্যের দাম বাড়ছে৷ ফলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জনপ্রিয়তা কমছে৷ আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনের আগে পরিস্থিতি সামাল দিতে মরিয়া তিনি৷তাই চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়াসহ কয়েকটি দেশকে তাদের অশোধিত তেলের সঞ্চয় থেকে তেল ছাড়ার কথা ভাবতে অনুরোধ করেছে বাইডেন প্রশাসন৷
- গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম চলবে: মামুনুল হক
- * * * *
- পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
- * * * *
- কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুপক্ষের সংঘর্ষ
- * * * *
- বিয়ে ও সন্তান থাকার অভিযোগে অব্যাহতি, ছাত্রদল নেতার আবেগঘন পোস্ট
- * * * *
- লালবাগে আগুন নিয়ন্ত্রণের পর দেয়াল ধসে আহত ২ ফায়ার ফাইটার
- * * * *
বিশ্ব
সেন্টার ফর ডিসিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) প্রতি বছরই মাদক সংক্রান্ত বিষয় নিয়ে একটি বাৎসরিক রিপোর্ট পেশ করে। এবারের রিপোর্টে তারা জানিয়েছে, গত এক বছরে মাদক নিয়ে আমেরিকায় মৃত্যু হয়েছে এক লাখ ৩০৬ জনের। মাদকের ওভারডোজের জন্যই তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
কথাতেই আছে চুরি বিদ্যা, বড় বিদ্যা যদি না পড় ধরা। গৃহস্থ যেমন সজাগ থাকে তেমনই চোরও প্রতিদিন নয়া নয়া কৌশল বানায়। কিন্তু চুরির জন্য কেউ নিজের ওজন ১০ কেজি কমিয়েছে এমন খবর তেমন একটা শোনা যায় না
আফগানিস্তানের তীব্র অর্থনৈতিক সংকট এই অঞ্চলে চরমপন্থার ঝুঁকি বাড়িয়ে দেয়ার হুমকি তৈরি করছে।
জাতিসংঘের সিনিয়র একজন কর্মকর্তা বুধবার সতর্ক করে এ কথা বলেন।
অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় জ্বালানি ও মৌলিক নির্মাণ সামগ্রী সরবরাহের মাধ্যমে সহায়তা করতে এক চুক্তি স্বাক্ষর করেছে মিসর ও কাতার।বুধবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানায়।নরওয়ের অসলোতে ফিলিস্তিনিদের সহায়তার জন্য আন্তর্জাতিক দাতা গোষ্ঠী অ্যাড হক লিয়াসন কমিটির (এএইচএলসি) মন্ত্রী পর্যায়ের বৈঠক চলাকালে দুইপক্ষের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
মালি সীমান্তবর্তী নাইজারের সংঘাতপূর্ণ মরুভূমি অঞ্চলে সন্দেহভাজন জিহাদিদের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বুধবার স্থানীয় কর্মকর্তারা এ কথা জানান
বায়ু দূষণের মাত্রা ক্রমাগত খারাপ হওয়ার কারণে ভারতে রাজধানী দিল্লিতে কর্তৃপক্ষ সব স্কুল-কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে।আগামী ২১শে নভেম্বর পর্যন্ত সব ধরনের নির্মাণকাজও নিষিদ্ধ করা হয়েছে।
করোনার টিকা ধনী দেশের কাছে বিক্রি করে ফাইজার, বায়োনটেক, মডার্না প্রতি সেকেন্ডে এক হাজার ডলার লাভ করছে। প্রতিদিন তাদের সম্মিলিত লাভের পরিমাণ ৯ কোটি ৩৫ লাখ ডলারের মতো। পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্স (পিভিএ) নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই হিসাব দিয়েছে।
বাংলাদেশ দীর্ঘ দিন ধরে অভিযোগ করছিল। এবার পশ্চিমবঙ্গের বিধানসভাতেও একই অভিযোগ উঠে এলো। বিএসএফ-এর এখতিয়ার বাড়ানোর প্রশ্নে রাজ্যের গুরুত্বপূর্ণ নেতা এবং বিধায়ক তাপস রায় রীতিমতো পরিসংখ্যান দিয়ে বিএসএফ-এর বিরুদ্ধে সীমান্তহত্যা, গুম, অপহরণের অভিযোগ তুললেন। যা নিয়ে বুধবারও উত্তপ্ত বিধানসভা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ সরকারের অবস্থান নিয়ে কটাক্ষ করেছেন।
লাহোরকে বুধবার বিশ্বের সবচেয়ে দূষিত নগরী ঘোষণা করা হয়েছে। একটি বায়ুমান পর্যবেক্ষক কোম্পানী এ ঘোষণা দেয়।এদিকে তীব্র ধোঁয়াশায় আচ্ছন্ন শহরবাসী এ বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে।সুইস টেকনোলজি কোম্পানী আইকিউ এয়ার লাহোরের বায়ুমানের স্তর ৩৪৮ ঘোষণা করেছে।
সিরিয়ার দক্ষিণে দামেস্কে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। বুধবার মধ্যরাতের সামান্য পরে একটি ফাঁকা বাড়িকে টার্গেট করেছিল তারা। ফলে কেউ হতাহত হননি বলে সিরিয়ার রাষ্ট্র পরিচালিত মিডিয়ার রিপোর্টে এ তথ্য জানা গেছে।
মহামারি করোনাভাইরাসজনিত কারণে যুক্তরাষ্ট্রের এক লাখ ৪০ হাজারেরও বেশি শিশু তাদের বাবা-মা অথবা তত্বাবধায়ককে হারিয়েছে। নতুন একটি জরিপের উদ্ধৃতি দিয়ে রোববার বিজনেস ইনসাইডার এ তথ্য জানায়
দুই প্রতিবেশী আজারবাইজান ও আর্মেনিয়া নতুন করে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েছে। ইতোমধ্যে সীমান্ত এলাকায় সংঘর্ষের ঘটনায় আর্মেনিয়ার বহু সেনা হতাহত হয়েছে।
সুদানী কর্তৃপক্ষ গ্রেফতারকৃত আল জাজিরা টেলিভিশনের খার্তুম ব্যুরো প্রধানকে মঙ্গলবার মুক্তি দিয়েছে। কাতার-ভিত্তিক নেটওয়ার্কের এ সাংবাদিককে নিরাপত্তা বাহিনী তার বাড়ি থেকে দুই দিন আগে গ্রেফতার করেছিল।
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সুচির বিরুদ্ধে দেশটির সামরিক সরকার 'ভোট জালিয়াতি এবং আইন-বহির্ভূত কর্মকাণ্ডের' অভিযোগ এনেছে।
যুক্তরাষ্ট্রকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে সম্পদশালী দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে চীন। একইসাথে গত দু’দশকে সমগ্র বিশ্বের অর্থ ও সম্পদের পরিমাণ বেড়েছে তিনগুণ।