সৌদি আরবের তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কর্তৃপক্ষের সহযোগিতায় দেশটির ওমরা ও হজ মন্ত্রণালয় বিদেশীদের দু’পবিত্র মসজিদে যাওয়ার অনুমতি দিয়েছে। এর ফলে বিদেশীরা ওমরা হজ পালন ও ইবাদতের জন্য মক্কার মসজিদুল হারাম ও মসজিদে নববিতে যাওয়ার অনুমতি পাবেন
বিশ্ব
রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৯ হাজার ২৫৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ৯০ লাখ ৩১ হাজার ৮৫১ জনে দাঁড়ালো। শনিবার সরকারি পর্যবেক্ষণ কেন্দ্র এ তথ্য জানায়
ভারতজুড়ে করোনার গ্রাফের ওঠানামা অব্যাহত। টিকাকরণকে হাতিয়ার করেই ভাইরাস যুদ্ধে জয় করতে মরিয়া ভারতবর্ষ। ইতোমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতের নিজস্ব ভ্যাকসিন কোভ্যাক্সিনকে স্বীকৃতি দিয়েছে। যা কঠিন লড়াইয়ে ইতিবাচক ভাবে এগিয়ে যাওয়ারই ইঙ্গিত
ভারতে সুপ্রিম কোর্টের পরামর্শ গ্রহণ করেনি দিল্লির কেজরিওয়াল সরকার। দূষণের বিপদ থেকে রক্ষা পেতে এখনই লকডাউনে রাজি নয় প্রশাসন। বরং স্কুল-কলেজ বন্ধ করে দূষণের হাত থেকে রাজধানীর মানুষকে বাঁচানোর পথে হাঁটার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
ইকুয়েডরের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় ৬৮ জন বন্দি নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় গত শুক্রবার সন্ধ্যায় (১২ নভেম্বর) গোয়াকিল শহরের লিটোরাল পেনিটেনশিয়ারিতে এ দাঙ্গা ও প্রাণহানির ঘটনা ঘটে।
অস্ট্রেলিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির পশ্চিমাঞ্চলে ৫ দশমিক ৩ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ছোট শহর মারবেল বার থেকে ২৪ কিলোমিটার দূরে এ কম্পন অনুভূত।
সুদানে আবারও সেনাবাহিনীর হাতে রক্ত ঝরল সাধারণ মানুষের। শনিবার (১৩ নভেম্বর) সেনাশাসক বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেলেন ১৭ জন।
আরব জোট শনিবার বলেছে যে, ইয়েমেনের মারিবের কাছে বিমান হামলায় ১৮৬ হুথি নিহত হয়েছে। মারিব শহরের পূর্বে সিরওয়াহ এবং দক্ষিণে আল-বায়দা প্রদেশে এই অভিযান চালায় জোটটি।
ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের চেষ্টা করা অভিবাসীদের নিয়ে ক্রমবর্ধমান অচলাবস্থার মধ্যে পোল্যান্ড-বেলারুশ সীমান্তে এ নিয়ে অন্তত নয় জনের মৃত্যু ঘটলো৷ এদিকে, রাশিয়ার 'আশা' দ্বন্দ্ব নিরসনে বেলারুশের সঙ্গে কথা বলবে জার্মানি৷
যেদিন নদীতে ডুবে মরতে বসেছিলেন সেই দিনটার কথা ইউ কংজিয়ানের স্পষ্ট মনে আছে।চীনের যে কৃষি কমিউনে তার বাড়ি, তার পাশের নদীটি বন্যায় ফুলে ফেঁপে উঠেছিল। ইউ কংজিয়ানের বয়স তখন ১০ বছর। বন্যার জলধারা দেখতে তিনি দৌড়ে গিয়েছিলেন নদীর পারে।
সহিংসতা, নিরাপত্তার ও জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৮ কোটি ৪০ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে জাতিসঙ্ঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।শুক্রবার ইউএনএইচসিআর ‘মিড ইয়ার ট্রেন্ড রিপোর্ট’ শিরোনামের প্রতিবেদনে ২০২১ সালের প্রথম ছয় মাসের তথ্য উপাত্তের ভিত্তিতে বাস্তুচ্যুত মানুষের এ তথ্য জানিয়ে বলেছে বিশ্বজুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ব্যাপকভাবে বাড়ছে।
ভারতের মণিপুরে মিয়ানমার সীমান্তে আসাম রাইফেলসের কনভয়ে বড়সড় উগ্রবাদী হামলা হয়েছে। এ ঘটনায় এক কম্যান্ডিং অফিসারসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত। কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মণিপুরের কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠন এই হামলা চালিয়েছে।
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে অপুষ্ঠির মুখে পড়তে পারে ৩২ লাখ শিশু। শীতের কারণে তাপমাত্রা কমতে শুরু করায় এদের মধ্যে দশ লাখ মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের একটি মসজিদে বোমা হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন।
বিষাক্ত থেকে বিষাক্ততর হচ্ছে ভারতের রাজধানী দিল্লির বাতাস। গত ২৪ ঘণ্টায় দিল্লির বায়ু মান সূচক আরও কিছুটা বেড়ে শুক্রবার বিকালে দাঁড়ায় ৪৭১। ধোঁয়ার কারণে দিল্লির বাসিন্দাদের শ্বাসরোধ হওয়ার উপক্রম হচ্ছে।
লেবাননের সঙ্গে চলমান উত্তেজনা সৃষ্টি করে সৌদি আরব গৃহযুদ্ধ বাধাতে চায় বলে দাবি করেছেন সেখানের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।