ভারতের পশ্চিমবঙ্গে সুব্রত মুখোপাধ্যায় পরলোকগত হওয়ার পর থেকেই আলোচনা চলছিল পঞ্চায়েতমন্ত্রী কে হবেন? অপরদিকে আজ মঙ্গলবার অর্থমন্ত্রী অমিত মিত্রের মেয়াদও শেষ। সুতরাং তার জায়গায় কে আসবেন? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসব প্রশ্নের উত্তর দিলেন মন্ত্রিসভায় রদবদল করে। তবে মন্ত্রিসভায় এখনই কোনো নতুন মুখ আসছে না। বদলে পুরনো মন্ত্রীদের হাতেই দেয়া হলো অতিরিক্ত দায়িত্ব।
- মার্কিন নৌ অবরোধ ভাঙতে সামরিক পদক্ষেপের হুমকি ইরানের
- * * * *
- সেমিফাইনালের আগে বাংলাদেশ ‘এ’ দলে বড় পরিবর্তন
- * * * *
- চোটে ছিটকে পড়লেন এনদ্রিক
- * * * *
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
বিশ্ব
ভারতের পশ্চিমবঙ্গে পেট্রোল-ডিজেলের উপর থেকে কর কমাতে রাজি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার অবশেষে পেট্রোল-ডিজেলের উপর থেকে শুল্ক কম করেছে। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও তারপর একই পথে হেঁটে রাজ্যস্তরে কর কম করেছেন।
বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন ঠেকাতে কপ-২৬ সম্মেলনে যেসব উদ্যোগ নেয়া হচ্ছে, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করে গ্লাসগোতে বিক্ষোভ দেখাচ্ছেন বিপুল সংখ্যক তরুণ-তরুণী। এ বিক্ষোভে তরুণদের পাশে দাঁড়িয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
অস্বাভাবিকভাবে বৃষ্টিপাতে বন্যায় চলতি বছরে চীনে অন্তত ৫৯০ জন মারা গেছে। এতে পাঁচ কোটি ৯০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন দেশটির বিভিন্ন অঞ্চলে। সোমবার কর্মকর্তাদের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত ভারত। এরই মাঝে দেশটিতে নতুন আতঙ্ক জন্ম নিয়েছে। ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরপ্রদেশের কানপুরে জিকা ভাইরাসের প্রকোপ দেখা গেছে।
নাইজারে খড় ও কাঠ দিয়ে তৈরি একটি স্কুলে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৬ শিশু নিহত হয়েছে। এতে আহত ১৩ জনের মধ্যে চারজনের অবস্থা বেশ গুরুতর। নিহত শিশু শিক্ষার্থীদের বয়স ৫ থেকে ৬ বছরের মধ্যে।
জলবায়ু পরিবর্তনের বিপদ ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি সম্পর্কে বিশ্বকে সতর্ক করতে এবার সাগরের হাঁটু পানিতে দাঁড়িয়ে কপ২৬ সম্মেলনের ভাষণ দিলেন ভলকানিক দেশ টুভালুর পররাষ্ট্রমন্ত্রী।
ভারতের বহুল জন-অধ্যুষিত উত্তর প্রদেশ রাজ্যের একটি জেলায় কমপক্ষে ৮৯ জনের দেহে জিকা ভাইরাস শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৭টি শিশু রয়েছে বলে জানা গেছে।কানপুরের প্রধান মেডিকেল অফিসার ড. নেপাল সিং বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ওই জেলায় ভাইরাসটির সংক্রমণ বেড়ে গেছে।
আফগানিস্তানের ১৭ প্রদেশে নতুন গভর্নর নিয়োগ দিয়েছে তালেবান সরকার।সোমবার নতুন এই গভর্নরদের নিয়োগ দেয়া হয় বলে তালেবানের প্রধান মুখপাত্র ও তথ্য উপমন্ত্রী জবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে এই তথ্য জানান।
কুয়েতের মন্ত্রিসভা দেশটির আমির শেখ নওয়াফ আল-আহমদ আস-সাবাহের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে। দেশটির পার্লামেন্টে নির্বাচিত সদস্যদের মধ্যে বিরোধের জেরে সোমবার এই পদত্যাগপত্র জমা দেন তারা।
সুদানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল আবদুল ফাত্তাহ আল-বুরহান জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সময়ের পর তিনি কোনো সরকারে থাকবেন না।রোববার কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার সাথে এক সাক্ষাতকারে এই অঙ্গীকার করেন তিনি।
জলবায়ু সম্মেলনে বেসরকারি কোম্পানির আনাগোনা একেবারে নতুন কিছু নয়। ২০১৫ সালে প্যারিস জলবায়ু সম্মেলনেই প্রথমবারের মত বেশ কটি কোম্পানি স্পন্সর হিসাবে হাজির হয়েছিল।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ব্যস্ত এলাকা রবীন্দ্রসদন এক্সাইড মোড়। রোববার সন্ধ্যায় সেখানেই ঘটেছে এই ভয়াবহ ঘটনা। এক যুবককে রাস্তায় ফেলে প্রথমে মারা হয়। তারপর তার বুকের ওপর পা তুলে দাঁড়িয়ে থাকে এক পুলিশকর্মী।
ব্যভিচারের অপরাধে প্রেমিকযুগলের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন ইরানের সুপ্রিম কোর্ট। শনিবার (৬ নভেম্বর) ৩৩ বছর ও ২৭ বছর বয়সী ওই প্রেমিকযুগলকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
ভারতীয় রাজ্য ছত্তিশগড়ের সুকমা জেলায় সোমবার ভোরে আধাসামরিক বাহিনীর একটি ক্যাম্পে গুলি চালানোর ঘটনায় চার সিআরপিএফ কর্মী নিহত এবং তিনজন জখম হয়েছেন
অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত এক সপ্তাহে (২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর) ১৫ হাজার ৩৯৯ জন অভিবাসীকে আটক করেছে সৌদি সরকার। বিভিন্ন আইন লঙ্ঘন করায় তাদের আটক করা হয়।