পূর্ব আফ্রিকার দারিদ্রপীড়িত দেশ ইথিওপিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। মূলত টাইগ্রে বিদ্রোহীদের ঠেকাতে দেশটি এই জরুরি অবস্থা জারি করা হয়। খবর দ্য গার্ডিয়ান।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বিশ্ব
আফগানিস্তানের রাজধানী কাবুলে দুইটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে অন্তত ১৯ জন ব্যক্তি নিহত হয়েছেন।মঙ্গলবার কাবুলের ১০ম ডিস্ট্রিক্টে সরদার মোহাম্মদ দাউদ খান সামরিক হাসপাতালের কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
ভারতের পশ্চিমবঙ্গে কয়েক মাস আগেই দিনহাটায় বিধানসভা নির্বাচনে বিজেপি-র কাছে হেরে গেছিল তৃণমূল। সেই কেন্দ্রের উপনির্বাচনে আগেরবার হেরে যাওয়া প্রার্থী উদয়ন গুহ জিতেছেন এক লাখ ৬৩ হাজার পাঁচ ভোটে। গোসাবায় তৃণমূল জিতেছে এক লাখ ৪১ হাজারেরও বেশি ভোটে। গতবার শান্তিপুর জিতেছিল বিজেপি।
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত সাংবাদিকদের ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
পৃথিবীর বাতাসে যত কার্বন ডাই অক্সাইড মিশছে, তার অধিকাংশই আসছে মাত্র চারটি দেশ থেকে - চীন, যুক্তরাষ্ট্র, ভারত ও রাশিয়া। সাথে আছে ইউরোপিয়ান ইউনিয়ন।
বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন রুখতে ২০৭০ সালের মধ্যে কার্বন দূষণের মাত্রা পুরোপুরি কমিয়ে ফেলার লক্ষ্যমাত্রা পূরণের পাশাপাশি সম্মেলনে মোট পাঁচটি প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই পাঁচটি প্রতিশ্রুতিকে বিশ্বের কাছে ভারতের উপহার বলেও উল্লেখ তিনি।
স্কটল্যান্ডের রাজধানী গ্লাসগোতে শুরু হয়েছে জাতিসঙ্ঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন। ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সের ২৬তম সম্মেলন বা সংক্ষেপে কপ২৬ নামে পরিচিতি পাওয়া সম্মেলনটি বিশ্বনেতাদের অংশগ্রহণে সোমবার থেকে শুরু হয়েছে।
জাপানে সাধারণ নির্বাচনে জয় লাভ করেছে দেশটির প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদার রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
গ্লাসগোয় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বৈঠকে যোগ দিয়েছে বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলির নেতারা। তার আগে রোমে আলোচনায় বসেছিলেন জি২০ দেশের নেতারা। পরিবেশ নিয়ে একাধিক বিষয়ে সেখানে আলোচনা হয়েছে।
আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জানিয়েছেন, তুর্কমেনিস্তান থেকে আফগানিস্তান, পাকিস্তান হয়ে ভারত পর্যন্ত টিএপিআই গ্যাস সরবরাহের পাইপলাইন প্রকল্পে আফগানিস্তানের অংশের কাজ শিগগিরই আবার শুরু হচ্ছে।
বিশ্বজুড়ে প্রায় দুই বছর ধরে তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই সময়ে সারাবিশ্বে কোটি কোটি মানুষ এই ভাইরাসে আক্রান্ত। তবে এতদিন পর দক্ষিণ প্রশান্তমহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গায় প্রথমবারের মতো করোনারোগী শনাক্ত হয়েছে।
সেঞ্চুরি পার করেছে আগেই। এবার কলকাতায় দামে নতুন রেকর্ড গড়ল পেট্রোল ও ডিজেল। সাধারণ মানুষের ঘাড়ে বোঝা কয়েকগুণ বাড়িয়ে, টানা চারদিন বাড়ল জ্বালানি তেলের দাম।
বিশ্বের শিল্পোন্নত ২০ দেশের সংগঠন জি২০ শীর্ষ সম্মেলন থেকে ভূপৃষ্ঠকে আরো বেশি উত্তপ্ত হওয়ার হাত থেকে রক্ষা করতে ‘কার্যকর ও অর্থবহ পদক্ষেপ’ নিতে সম্মত হয়েছেন এসব দেশের নেতারা।
যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলে সালিসবারিতে দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর অন্তত ১৭ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি অ্যাম্বুলেন্স ও কোস্টগার্ড হেলিকপ্টারও উদ্ধারকাজ চালাচ্ছে।
গত ২৩ অক্টোরব যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্সসহ ১০ দেশের রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা দিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তুরস্কে কারাবন্দি ব্যবসায়ী ওসমান কাভালার মুক্তি চাওয়ায় কঠিন এই ব্যবস্থা গ্রহণ করেছে তুর্কি সরকার। যদিও পরবর্তীতে এ নির্দেশনা প্রত্যাহার করে নিয়েছেন এরদোয়ান।
আফগানিস্তানে তালেবানের নিভৃতচারী নেতা হায়বাতুল্লাহ্ আখুনজাদা দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে জনসমক্ষে বিরল এক ভাষণ দিয়েছেন। পাঁচ বছর আগে তালেবানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর থেকে তাকে কখনই জনসমক্ষে দেখা যায়নি।