গ্লাসগো জলবায়ু সম্মেলনে বিশ্বের ৪০টিরও বেশি দেশ ভবিষ্যতে কয়লার ব্যবহার থেকে সরে আসার অঙ্গীকার করেছে বলে ব্রিটেনের সরকার জানাচ্ছে।এর মধ্যে রয়েছে প্রধান কয়লা ব্যবহারকারী দেশের মধ্যে রয়েছে পোল্যান্ড, ভিয়েতনাম এবং চিলি।
- মার্কিন নৌ অবরোধ ভাঙতে সামরিক পদক্ষেপের হুমকি ইরানের
- * * * *
- সেমিফাইনালের আগে বাংলাদেশ ‘এ’ দলে বড় পরিবর্তন
- * * * *
- চোটে ছিটকে পড়লেন এনদ্রিক
- * * * *
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
বিশ্ব
ইরান দীর্ঘ পাঁচ মাস পর পরমাণু চুক্তি রক্ষা করা বিষয়ে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সাথে আগামী ২৯ নভেম্বর ফের আলোচনা শুরু করতে বুধবার সম্মত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র এ সমস্যা দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছে
পরমাণু অস্ত্রভান্ডার সমৃদ্ধ করছে চীন। ২০৩০-এর মধ্যেই এক হাজার পরমাণু অস্ত্র তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে তারা। সম্প্রতি একটি রিপোর্টে এমনই চাঞ্চল্যকর দাবি করেছে পেন্টাগন।
লিটারপ্রতি পেট্রলের দাম পাঁচ রুপি এবং ডিজেলের দাম ১১ রুপি দাম কমিয়েছে ভারত সরকার।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বুধবার জানিয়েছে, তারা জরুরি ব্যবহারের জন্য কোভ্যাক্সিনের অনুমোদন দিয়েছে। মহামারি করোনাভাইরাস মোকাবিলায় এটি হচ্ছে ভারতীয় ভারত বায়োটেকের তৈরি একটি ভ্যাকসিন।
ঝুঁকিপূর্ণ মোড় ঘোরার সময় পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে যাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে যায়। এতে শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছেন। বুধবার আজাদ কাশ্মীরের সুধানতি জেলায় দুর্ঘটনাটি ঘটে।
অস্ট্রেলিয়া জলবায়ু স্থিতিস্থাপকতা সৃষ্টি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সাহায্য করতে আগ্রহ প্রকাশ করেছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন মঙ্গলবার (৩ নভেম্বর) কপ-২৬-এর সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন।
ইসরায়েলের তিনটি ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে সাইবার হামলা চালিয়েছে ‘মোসেস স্টাফ’ বা ‘মুসার লাঠি’ নামের একটি হ্যাকার গ্রুপ।
গাড়ি নির্মাণ শিল্পে বহুল ব্যবহৃত ইস্পাতের খাদ তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ কাঁচামাল ম্যাগনেসিয়াম৷ বিশ্বের প্রায় ৯০ শতাংশ ম্যাগনেসিয়াম উৎপাদিত হয় চীনে৷ কিন্তু সেখানে জ্বালানি সংকটের কারণে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ম্যাগনেসিয়াম উৎপাদন অনেক কম হয়েছে৷
সাবেক কৃষ্ণাঙ্গ পুলিশ ক্যাপ্টেন এরিক অ্যাডামস নিউইয়র্কের মেয়র পদে নির্বাচন করে জয় পেয়েছেন। তিনিই হচ্ছেন এখন নিউইয়র্কের পরবর্তী মেয়র। বুধবার আল-জাজিরার পক্ষ থেকে এমন সংবাদ প্রকাশ করা হয়েছে।
চীনের একটি প্রাইমারি স্কুলে একজন কর্মীর দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর শিক্ষার্থীদেরকে স্কুলের ভেতরে কয়েক ঘণ্টার জন্য আটকে রাখা হয়। এসময় কাউকে স্কুল থেকে বের হতে এবং ঢুকতে দেওয়া হয়নি।
বিশ্বের ৮০ শতাংশেরও বেশি দেশ যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রতিশ্রুতির আলোকে এ দশকের শেষ নাগাদ ৩০ শতাংশ মিথেন গ্যাস নির্গমন হ্রাসে স্বাক্ষর করেছে। মঙ্গলবার ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডের লেয়ান একথা জানিয়েছেন।
কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে মঙ্গলবার একটি হোটেল মাটির নিচে চাপা পড়ায় ১০ জনের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট সূত্র একথা জানায়।
স্কটল্যান্ডের গ্লাসগোতে চলমান কপ২৬ জলবায়ু সম্মেলনে চীন ও রাশিয়ার নেতারা অংশ না নেয়ায় সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
দেশে হোক, বা বিদেশে-সব জায়গায় যে কোনো রাষ্ট্রনেতার সঙ্গে সাক্ষাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথমেই নিবিড় আলিঙ্গনে আবদ্ধ হন। তার শুভানুধ্যায়ী, গুণমুগ্ধেরা বলে থাকেন এটা নাকি প্রধানমন্ত্রীর ‘আলিঙ্গন-কূটনীতি’।
পরিবেশবাদী কর্মী গ্রিটা থানবার্গ তরুণ বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, কপ-২৬ সম্মেলনে উপস্থিত রাজনীতিকরা ‘আমাদের ভবিষ্যতকে গুরুত্বের সঙ্গে নেয়ার ভান করছেন।’ মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।