শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। তাদের উদ্ধারে চলছে অভিযান। এদিকে, ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় ভারতের তামিলনাড়ুতে বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে।
বিশ্ব
অবশেষে সৌদি আরবে বিদেশিদের নাগরিকত্ব লাভের দুয়ার খুলছে। দক্ষ বিদেশি পেশাজীবীদের নাগরিকত্ব দেবে মধ্যপ্রাচ্যের এ দেশটি। এ সম্পর্কিত একটি আইনের অনুমোদন দিয়েছে সেখানকার সরকার।
লাগাতার প্রবল বৃষ্টিতে ভাসল ভারতের তামিলনাড়ু ও শ্রীলঙ্কার বিস্তীর্ণ এলাকা। তামিলনাড়ুতে ১৬ জন ও শ্রীলঙ্কায় ২৫ জন মৃত।ভারতে আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিনও বৃষ্টি হবে। তবে অতটা প্রবল নয়। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্বাবনা আছে।
ভারতের একটি নামী বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগ তাদের পোস্টারে বিখ্যাত উর্দু কবি মুহাম্মদ ইকবালের ছবি ব্যবহার করার পর দক্ষিণপন্থী ছাত্র সংগঠনগুলোর চাপে সেই ছবি প্রত্যাহার করে নিজেদের 'ভুল' স্বীকার করে নিয়েছে।
চীন এবং যুক্তরাষ্ট্র আগামী দশকজুড়ে জলবায়ু সহযোগিতা বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে। স্কটল্যান্ডের গ্লাসগোতে কপ-২৬ জলবায়ু সম্মেলনে এমন আচমকা ঘোষণা আসে।বিশ্বে সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড নির্গমন করা এই দুই দেশ এবারে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।
মিথেন গ্যাস নির্গমন ও জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা থেকে সরে এসে ক্লিন এনার্জিতে রূপান্তর এবং কার্বন নির্গমন রোধসহ বিভিন্ন বিষয়ে যৌথ পদক্ষেপ নিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন।
বড় ধরনের কারাদণ্ডের মুখোমুখি হলেন মিয়ানমারের রাজনৈতিক নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির সিনিয়র দুই নেতা। থান নাইং ও খিন মিয়ন্তকে মোট ১৬৫ বছরের কারাদণ্ডের রায় শুনিয়েছেন আদালত।
পাকিস্তানকে সবচেয়ে বড় এবং সবচেয়ে উন্নত যুদ্ধজাহাজ দিয়েছে চীন। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
গ্রেটা থুনবার্গ সেপ্টেম্বরে ইতালির মিলানে এক সমাবেশে জলবায়ু পরিবর্তন নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ভারতের নরেন্দ্র মোদীর বক্তব্যকে ফাঁকা বুলির সাথে তুলনা করতে বলেছিলেন 'ব্লা, ব্লা, ব্লা'।আর এরপর থেকে ক্ষুদ্র এই শব্দটি জলবায়ু আন্দোলনের একটি জনপ্রিয় স্লোগান হয়ে উঠেছে।
পদ্মপুরস্কার প্রদান অনুষ্ঠানে মঙ্গলবার এক অভিনব সংবর্ধনা দেখল ভারতের রাষ্ট্রপতি ভবন। কর্ণাটকের রূপান্তরকাম মঞ্জম্মা জোগাঠি রামনাথ কোবিন্দের হাত থেকে পদ্মশ্রী পুরস্কার নেয়ার আগে তার নজর ওঠালেন মঞ্জম্মা। যাতে কোনো কুদৃষ্টি না পড়ে তার জন্য যেভাবে রাষ্ট্রপতির সামনে গিয়ে বাঁ হাতে তিনবার ঘোরালেন তাতে ঘাবড়ে যান কোবিন্দও।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী মঙ্গলবার বলেছেন, তিনি কোভিড-১৯ ভ্যাকসিনের ‘দ্বিতীয় প্রজন্মের’ অপেক্ষায় আছেন, যা নাকের স্প্রে এবং ওরাল সংস্করণ হিসেবে ব্যবহার করা যাবে।সৌম্য স্বামীনাথন বলেন, ইনজেকশন হিসেবে বর্তমান ভ্যাকসিন ব্যবহারের তুলনায় এই দ্বিতীয় প্রজন্মের ভ্যাকসিনের সফল সংস্করণ বিতরণ সহজ হবে এমনকি ব্যক্তি নিজেই ব্যবহার করতে পারবে।
ইয়েমেনের তেলসমৃদ্ধ মারিব প্রদেশে গুপ্তচরবৃত্তি চালানোর অভিযোগে মার্কিন নির্মিত স্ক্যানঈগল নামে একটি ড্রোন ভূপাতিত করেছে হুতি বিদ্রোহীরা। দেশটির হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের হয়ে কাজ করা এই ড্রোনটি ধ্বংস করে।
ইরানের সামরিক বাহিনীর তিনদিনের যৌথ মহড়া শেষ হয়েছে। গত রবিবার শুরু হয়ে আজ মঙ্গলবার পর্যন্ত জুলফিকার-১৪০০ নামে এ মহড়া চলে।
শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই তার সঙ্গী আসের মালিককে ইসলামিক রীতিতে বিয়ে করেছেন। ব্রিটেনের বার্মিংহামে এই বিয়ের অনুষ্ঠিত হয়।
পোল্যান্ড হুঁশিয়ারি দিয়েছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে অভিবাসন প্রত্যাশী শত শত মানুষকে বেলারুস পোল্যান্ড সীমান্ত দিয়ে ঢুকতে উৎসাহিত করে উত্তেজনা বৃদ্ধিতে উস্কানি যোগাচ্ছে এবং এর ফলে দুই দেশের সীমান্তে ''সশস্ত্র'' সংঘাতের আশঙ্কা তৈরি হচ্ছে।সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে শত শত মানুষ পোল্যান্ডে ঢোকার চেষ্টা করার পর পোল্যান্ড সেখানে অতিরিক্ত সৈন্য মোতায়েন করেছে।
আফগানিস্তানে আইএসের হামলা বৃদ্ধি ও আল-কায়েদার উপস্থিতি বজায় থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার আফগানিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি টম ওয়েস্ট এসব কথা বলেন।