বিশ্ব

ভারতে ১৮৪ দিনের মধ্যে আক্রান্তের সংখ্যা সর্বনিম্ন

ভারতে ১৮৪ দিনের মধ্যে আক্রান্তের সংখ্যা সর্বনিম্ন

ভারতে নতুন করে ২৬ হাজার ১১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের মোট সংখ্যা হল ৩,৩৫,০৪,৫৩৪ জন। ইউনিয়ন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মঙ্গলবারের আপডেট তথ্য অনুযায়ী ১৮৪ দিনের মধ্যে এটি সর্বনিম সংক্রমণ।

বিদেশে আর কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে না চীন

বিদেশে আর কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে না চীন

চীন অন্য কোনো দেশে কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে না বলে ঘোষণা দিয়েছে। জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় চীনের এই সিদ্ধান্ত অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।প্রেসিডেন্ট শি জিনপিং জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে ভাষণ দেয়ার সময় এই প্রতিশ্রুতি দিয়েছেন।

বিশ্বের সবচেয়ে বয়স্ক জমজ বোন

বিশ্বের সবচেয়ে বয়স্ক জমজ বোন

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের তালিকা অনুসারে জাপানি উমেনো সুমিয়ামা ও কোমে কোদামা এখন বেঁচে থাকা বিশ্বের সবচেয়ে বয়স্ক জমজ বোন।

মাস্ক পরতে বলায় তরুণকে গুলি করে হত্যা

মাস্ক পরতে বলায় তরুণকে গুলি করে হত্যা

মাস্ক পরতে বলেছিলেন ২০ বছর বয়সি এক তরুণ৷ তাই ক্রেতা গুলি করে হত্যা করে তাকে৷ ঘটনার নিন্দা জানিয়ে স্বা্স্থ্যবিধি লঙ্ঘন আন্দোলনের আড়ালে চরমপন্থার উত্থান নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন জার্মানির শীর্ষস্থানীয় রাজনীতিবিদেরা৷

সাবমেরিন-বিতর্কের মধ্যে মোদী-মাক্রোঁ ফোনালাপ

সাবমেরিন-বিতর্কের মধ্যে মোদী-মাক্রোঁ ফোনালাপ

আফগানিস্তান ও ইন্দো-প্যাসিফিক নিয়ে মোদী-মাক্রোঁ ফোনে কথা। বাইডেনের সঙ্গেও বৈঠক করবেন মোদী।সাবমেরিন বিতর্ক যখন তুঙ্গে, তখনই ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁ। 

জাতিসংঘে কাশ্মির প্রসঙ্গ তুললেন এরদোয়ান

জাতিসংঘে কাশ্মির প্রসঙ্গ তুললেন এরদোয়ান

জাতিসংঘের উচ্চ পর্যায়ের সাধারণ অধিবেশনে বিশ্ব নেতাদের সামনে আবারও কাশ্মির প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। 

জেনারেল সোলাইমানির হত্যাকারী ২ কমান্ডার নিহত

জেনারেল সোলাইমানির হত্যাকারী ২ কমান্ডার নিহত

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যোন্ট জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের জনপ্রিয় হাশদ আশ-শাবির সেকেন্ড ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসের ঘাতক দুই কমান্ডারকে হত্যা করেছে প্রতিরোধ যোদ্ধারা। 

সার্ক বৈঠক বাতিল

সার্ক বৈঠক বাতিল

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংগঠন সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক আগামী ২৫ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল । তবে সে বৈঠকটি বাতিল করা হয়েছে।

জাতিসংঘের অধিবেশনে কথা বলতে চায় তালেবান

জাতিসংঘের অধিবেশনে কথা বলতে চায় তালেবান

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্ব নেতাদের সামনে কথা বলার অনুরোধ জানিয়েছে তালেবান। গত সোমবার তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি চিঠি দিয়ে এই অনুরোধ জানিয়েছে বলে বিবিসির প্রতিবেদনে জানা গেছে। তালেবানের এই অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত দেবে জাতিসংঘের একটি কমিটি।

আফগানিস্তানে মেয়েদের স্কুল বন্ধ করা হবে ইসলামবিরোধী: ইমরান খান

আফগানিস্তানে মেয়েদের স্কুল বন্ধ করা হবে ইসলামবিরোধী: ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, প্রতিবেশী আফগানিস্তানে নারীদের স্কুল বন্ধ করে দেওয়া হলে, সেটা হবে সম্পূর্ণ ইসলামবিরোধী কাজ। মঙ্গলবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

ভূমিকম্পে কেঁপে উঠল অস্ট্রেলিয়া

ভূমিকম্পে কেঁপে উঠল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বে মেলবোর্ন শহরে ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সোয়া নয়টায ভিক্টোরিয়া রাজ্যের রাজধানীর কাছে ম্যানসফিল্ডে ৫.৮ মাত্রায় এ ভূমিকম্প অনুভূত হয়।

সাবমেরিন বিতর্ক : ফ্রান্সের পাশে ইইউ

সাবমেরিন বিতর্ক : ফ্রান্সের পাশে ইইউ

আমেরিকা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যের সঙ্গে সাবমেরিন বিতর্কে ইইউ-কে পাশে পেল ফ্রান্স।মঙ্গলবার থেকে নিউ ইয়র্কে জাতিসংঘের বৈঠক শুরু হচ্ছে। তবে সেই বৈঠক থেকে আপাতত প্রচারের আলো সরে গেছে আরো এক বৈঠকের উপর।

ভারত : পশ্চিমবঙ্গে কেন বিজেপি-র সভাপতি বদল?

ভারত : পশ্চিমবঙ্গে কেন বিজেপি-র সভাপতি বদল?

সোমবার রাতে দিলীপ ঘোষকে সরিয়ে সাংসদ সুকান্ত মজুমদারকে রাজ্য বিজেপি-র সভাপতি করা হয়েছে।দিলীপ ঘোষের সভাপতি থাকার মেয়াদ ছিল ২০২৩ পর্যন্ত। কিন্তু তার সভাপতি পদে থাকার মেয়াদ শেষ হওয়ার এক বছর চার মাস তাকে আগেই সরিয়ে দেয়া হলো। 

সুদানে ব্যর্থ অভ্যুত্থান

সুদানে ব্যর্থ অভ্যুত্থান

সুদানে সামরিক বাহিনীর কিছু অংশ এক অভ্যুত্থানের চেষ্টা করেছে। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এই তথ্য জানানো হয়।খবরে বলা হয়, সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থানের চেষ্টা করেছে। তবে অভ্যুত্থানের এই চেষ্টাকে প্রতিহত করা হয়েছে।

ক্যামেরুনে বিদ্রোহীদের হামলায় কমপক্ষে ১৫ সেনা নিহত

ক্যামেরুনে বিদ্রোহীদের হামলায় কমপক্ষে ১৫ সেনা নিহত

আফ্রিকার দেশ ক্যামেরুনের ইংরেজিভাষী পশ্চিমাঞ্চলীয় এলাকায় বিদ্রোহীদের হামলায় কমপক্ষে ১৫ জন সরকারি সেনা এবং আরও কয়েকজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।