২০১ দিন পার করে ভারতের করোনা পরিস্থিতিতে বড়সড় উন্নতি। কোভিড গ্রাফ অনেকটাই নিম্নমুখী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিকতম পরিসংখ্যান ভালোভাবে বিশ্লেষণ করে স্বাস্থ্যমহল জানাচ্ছে, ২০১ দিন পর দেশের দৈনিক সংক্রমণ নামল ২০ হাজারের নিচে
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বিশ্ব
করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা ৬৫ বছর বা তার চেয়ে বেশি বয়সী এবং অন্য কিছু মানুষের জন্য বুস্টার ডোজের সুপারিশ করার পর ৭৮ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট বুস্টার ডোজ নিয়েছেন। সূত্র: সিবিসি নিউজ।
ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে ডিম ছুড়ে মারা হলো৷ সোমবার ফ্রান্সের লিঁয় শহরে এক অনুষ্ঠানে ভিড়ের মধ্যে থেকে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়৷
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের অবস্থানের সময়ও দেশটিতে নিরাপত্তা ছিলো না।রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিবিএস নিউজের সাথে সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।
জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস বলেছেন, অবশ্যই পরমাণু অস্ত্র নির্মূল এবং বিশ্বে সংলাপ, বিশ্বাস ও শান্তির নতুন যুগ শুরু করতে হবে।
আফগানিস্তানে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর বিদেশী বিমান চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সকল এয়ারলাইন্স তাদের বিমান পরিচালনা আবারো শুরু করতে পারে।
জার্মানিতে সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন অব জার্মানি (সিডিইউ) দলকে সামান্য ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছে মধ্য বামপন্থী সোশাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি)।
কৃষক সংগঠনগুলির ডাকে সোমবার শুরু হয়েছে ভারত বনধ। দিল্লি, উত্তরপ্রদেশ ও হরিয়ানার অনেক রাস্তাই বন্ধ।তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে দীর্ঘদিন ধরে একযোগে আন্দোলন করছে ৪০টি কৃষক সংগঠন। দিল্লির সীমানায় তারা বিক্ষোভ-প্রতিবাদ দেখাচ্ছে।
আফগানিস্তানের ভারপ্রাপ্ত উপ-তথ্যমন্ত্রী জাবিহউল্লাহ মুজাহিদ আন্তর্জাতিক অঙ্গনে আফগানিস্তানকে সমর্থন করার জন্য পাকিস্তানের প্রশংসা করেছেন।
গত ২৪ ঘণ্টায় ভারতের সংক্রমণ কমল বেশ খানিকটা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৪১ জন। মৃত্যু হয়েছে ২৭৬ জনের। আর একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২৯ হাজার ৬২১ জন। তবে টিকাকরণের হার বেড়েছে অনেকটা।
রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেপে উঠলো ফিলিপাইনের লুজন দ্বীপ। রবিবার মধ্যরাতে দেশটির বাতাঙ্গাস প্রদেশে এই ঘটনাটি ঘটে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জর্জিয়ায় এক জনসভায় সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আমেরিকা এখন অভিবাসীদের ক্যাম্প হয়ে দাঁড়িয়েছে। কোনো এক মহল আমাদের দেশকে ধ্বংস করে দিচ্ছে। অভিবাসীদের প্রবাহকে তিনি আমেরিকার ওপর আক্রমণের সঙ্গে তিনি তুলনা করেন।
ইউরোপের আইসল্যান্ডের পার্লামেন্টে ৫২ শতাংশ আসনই থাকছে নারী প্রার্থীদের দখলে। ইতিহাসে প্রথমবারের মতো নারী সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে পার্লামেন্ট।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনি বা আইআরজিসি'র গবেষণা কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।
জার্মানিতে চ্যান্সেলর এঙ্গেলা মের্কেলের আশীর্বাদপুষ্ট উত্তরসূরি আরমিন লাশেট হাল ছাড়তে অস্বীকার করলেও রোববারের নির্বাচনে মধ্য বামপন্থী দল এসপিডি ছোট ব্যবধানে এগিয়ে রয়েছে। বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বলে জানা যাচ্ছে।
ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিতব্য শান্তি সম্মেলনে যোগ দেওয়ার জন্য আবেদন করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে দিল্লি সেই সফরের অনুমতি দেয়নি।