আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণকারী তালেবান বলেছে, আন্তর্জাতিক আইন ও দোহা চুক্তি লঙ্ঘন করে আমেরিকা আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে। এ ধরনের কাজের খারাপ পরিণতি রোধ করার লক্ষ্যে এ বিষয়ে তালেবানের সাথে আলোচনায় বসতে আমেরিকাসহ আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান। তারা নিজেদেরকে আফগানিস্তান ভূখণ্ডের একমাত্র বৈধ কর্তৃপক্ষ বলেও দাবি করেছে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বিশ্ব
কোম্পানির টিকা নীতি পূরণ করতে ব্যর্থ হওয়ায় ৬০০ জনকে বরখাস্ত করেছে মার্কিন বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স।
২০১ দিন পর গতকালই ভারতের দৈনিক সংক্রমণ নেমেছিল ২০ হাজারের নিচে। যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য বড়সড় স্বস্তির খবর হিসাবে উঠে আসে। বুধবার সকালেও সেই স্বস্তি বজায় থাকল। এদিন ফের দৈনিক সংক্রমণ ১৯ হাজারের নিচেই থাকল
ইবোলা-কালে যৌনতার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠল রিপাবলিক অফ কঙ্গোর একাধিক ডাব্লিউএইচও কর্মীর বিরুদ্ধে।
থাইল্যান্ডের উত্তর ও কেন্দ্রীয় প্রদেশগুলোতে ভয়াবহ বন্যায় পানিতে তলিয়ে গেছে ৭০ হাজারের বেশি ঘরবাড়ি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
হিজাব পরে ভোট দেওয়া যাবে না, জানিয়েছিল ভোটগ্রহণ কেন্দ্র। তবে পরে তার জন্য তারা দুঃখপ্রকাশ করে শহরের প্রশাসন।জার্মানির পশ্চিমপ্রান্তের শহর ব্যার্গহেইম।
ব্রিটেনে দেখা দিয়েছে কর্মী সংকট। বলা যায়,সেখানে রীতিমত কর্মী নিয়ে হাহাকার অবস্থা যাচ্ছে। কর্মীর অভাবে ফসলের মাঠেই নষ্ট হয়ে যাচ্ছে সবজি। তাই শুধুমাত্র ক্ষেত থেকে বাঁধাকপি তোলার জন্যই বছরে ৬২ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭১ লাখ ৯৩ হাজার টাকা) বেতনে চাকরির একটি বিজ্ঞাপন দিয়েছে ব্রিটিশ একটি কোম্পানি।
জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) থেকে দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ফুমিও কিশিদা। তিনি দলটির নতুন নেতা নির্বাচিত হয়েছেন। বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
হাসপাতালে গিয়েছিলেন কোভিড-১৯ এর ভ্যাকসিন বা টিকা নিতে। কিন্তু ওই ব্যক্তিকে দেয়া হলো জলাতঙ্কের টিকা। এ নিয়ে সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
আফগানিস্তানে নারীদের জন্য কাবুল বিশ্ববিদ্যালয়ের দরজা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের সদ্য নিয়োগ পাওয়া ৩৪ বছরের চ্যান্সেলর মোহাম্মদ আশরাফ ঘাইরাত এক টুইট বার্তায় এই নিষেধাজ্ঞা জারি করেন। তিনি গত ১৫ বছর তালেবানের সাংস্কৃতিক বিষয়াদির সঙ্গে যুক্ত ছিলেন।
চীনে গত কয়েকদিন ধরেই বড় রকমের বিদ্যুৎ সঙ্কট চলছে। বিশেষ করে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে।বিদ্যুতের যে এরকম ঘাটতি হতে পারে সেবিষয়ে কর্তৃপক্ষের তরফে আগে থেকে কিছু জানানো হয়নি।
চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুইঝু প্রদেশে নদীতে যাত্রীবাহী জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় ১২ জনের প্রাণহানি নিশ্চিত হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে আরো তিনজন। স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার এ কথা জানায়।
শব্দের চেয়েও পাঁচগুণ বেশি গতিতে চলতে পারে এমন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে যুক্তরাষ্ট্র। একে বলা হয় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এক বিবৃতিতে পেন্টাগন সোমবার বিষয়টি নিশ্চিত করেছে।
ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত জাতিসংঘে দেয়া বক্তব্যে ইরান সম্পর্কে যে বাগাড়ম্বর করেছেন তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, বেনেতের বক্তব্য ‘মিথ্যার ফুলঝুরি’ ছাড়া আর কিছু নয়।
অঝোরে কাঁদছে ১৫ বছরের মেয়ে। কিন্তু চোখে পানির জায়গায় ঝরে পড়ছে পাথর! হ্যা, শুনতে অবাক লাগলেও সম্প্রতি সামনে এসেছে এমনই ঘটনা। যা দেখার পর হতবাক চিকিৎসকরাও।
উত্তর কোরিয়া জাপানের জলসীমা লক্ষ্য করে কমপক্ষে একটি অস্ত্র নিক্ষেপ করেছে। এমনটাই বলছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। চলতি মাসেই দুই দফায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে উত্তর কোরিয়া।