বিশ্ব

তাইওয়ানের প্রতিরক্ষা অঞ্চলে চীনের যুদ্ধ বিমান

তাইওয়ানের প্রতিরক্ষা অঞ্চলে চীনের যুদ্ধ বিমান

তাইপে শনিবার জানিয়েছে, বেইজিং গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রেকর্ড ৩৮টি চীনা সামরিক যুদ্ধ বিমান তাইওয়ানের প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করেছে।

আফগানিস্তানে বিদেশী দূতাবাসগুলো আবারো চালুর আহ্বান বারাদারের

আফগানিস্তানে বিদেশী দূতাবাসগুলো আবারো চালুর আহ্বান বারাদারের

নব প্রতিষ্ঠিত ইসলামিক আমিরাত সরকারের সহকারী প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার বিশ্বের বিভিন্ন দেশগুলোকে আহ্বান জানিয়ে বলেছেন, আফগানিস্তানের কাবুলে অবস্থিত বিভিন্ন বিদেশী দূতাবাসগুলো আবারো চালু করুন। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে তোলো নিউজ।

ইরানের নতুন চার সমরাস্ত্রের মহড়া

ইরানের নতুন চার সমরাস্ত্রের মহড়া

ইরান উত্তর-পশ্চিমাঞ্চলে আজারবাইজান সীমান্তে গতকাল শুক্রবার সকাল থেকে ইরান ট্যাংক, হেলিকপ্টার ও কামান নিয়ে নতুন চার সমরাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তবে এ মহড়া কতদিন চলবে তা জানায়নি ইরান।

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৭ লাখ ছাড়িয়েছে

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৭ লাখ ছাড়িয়েছে

যুক্তরাষ্ট্রে শুক্রবার পর্যন্ত কোভিড-১৯ সংক্রমণে প্রাণহানি ৭ লাখ ছাড়িয়ে গেছে, যা রাজধানী ওয়াশিংটনের জনসংখ্যার প্রায় সমান। জনস হপকিনন্স ইউনিভার্সিটির পরিসংখ্যানে এ কথা জানানো হয়। 

কংগ্রেসে অবকাঠামো বিল পাস করাতে ব্যর্থ হলেন বাইডেন

কংগ্রেসে অবকাঠামো বিল পাস করাতে ব্যর্থ হলেন বাইডেন

কংগ্রেসে ১ ট্রিলিয়ন ডলার অবকাঠামো পরিকল্পনা বিল পাস করাতে ব্যর্থ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। কংগ্রেসে ভোটাভুটি স্থগিত হয়ে যাওয়ায় তিনি বড় ধরনের ধাক্কা খেলেন। কারণ, করোনা পরিস্থিতিতে এই বিল অনেক জরুরি বলে মনে করা হচ্ছে। ভোট বিলম্বিত করার পেছনে তার নিজের দলের সদস্যদেরও ভূমিকা রয়েছে। 

আজারবাইজানের ইরানি দূতাবাসে হামলা

আজারবাইজানের ইরানি দূতাবাসে হামলা

আজারবাইজানে অবস্থিত ইরানের দূতাবাসে হামলার কঠোর প্রতিবাদ জানিয়েছে তেহরান। বৃহস্পতিবার দিবাগত রাতে ইরানি দূতাবাসের ওপর দুষ্কৃতকারীরা হামলা চালায়।

ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় ১১৮ জন নিহত

ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় ১১৮ জন নিহত

ইকুয়েডর পুলিশ বৃহস্পতিবার রাতে গুয়াইয়াকুইলের একটি কারাগারের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে। আসামিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ১১৮ জনের মৃত্যু ও আরো বেশ কয়েকজন আহত হওয়ার পর তারা এমন দাবি করলো। কর্তৃপক্ষ একথা জানিয়েছে

ভোট শেষ, মমতার ভাগ্য জানা যাবে রোববার

ভোট শেষ, মমতার ভাগ্য জানা যাবে রোববার

গোটা ভারতেরই নজর ছিল ভবানীপুরের ওপর। নন্দীগ্রামে হেরে এই উপনির্বাচন ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির কাছে দ্বিতীয় পরীক্ষা।

বাহরাইনে ইসরাইলের দূতাবাস উদ্বোধন করলেন লাপিদ

বাহরাইনে ইসরাইলের দূতাবাস উদ্বোধন করলেন লাপিদ

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির লাপিদ বাহরাইন সফরে দেশটিতে ইসরাইলি দূতাবাস উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার বাহরাইনের রাজধানী মানামাতে এই দূতাবাস উদ্বোধন করেন তিনি।

পশ্চিম সাহারা নিয়ে বিতর্কে মরক্কো ও ইইউ চুক্তি বাতিল

পশ্চিম সাহারা নিয়ে বিতর্কে মরক্কো ও ইইউ চুক্তি বাতিল

পশ্চিম সাহরায় মরক্কোর নিয়ন্ত্রণের স্বীকৃতিতে বিতর্কের জেরে দেশটির সাথে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক চুক্তিকে বাতিল করেছেন ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস।

ভারতে বন্যায় প্রাণহানি ১৭

ভারতে বন্যায় প্রাণহানি ১৭

ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ভারতের মুম্বাইসহ মহারাষ্ট্রের কয়েকটি শহরে গেল দুইদিনে অন্তত ১৭ জনের প্রাণহানি হয়েছে। তলিয়ে গেছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। এছাড়া দিনভর প্রবল বৃষ্টিতে ফের ডুবেছে পশ্চিমবঙ্গের কলকাতা। এতে সাধারণ মানুষ মারাত্মক ভোগান্তিতে পড়েন।

হাইভোল্টেজ উপনির্বাচন চলছে পশ্চিমবঙ্গে

হাইভোল্টেজ উপনির্বাচন চলছে পশ্চিমবঙ্গে

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদ ধরে রাখার জন্য সাংবিধানিক বাধ্যবাধকতার উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রাজ্যটির দক্ষিণ কলকাতার ভবানীপুর আসন থেকে উপনির্বাচনে লড়ছেন তৃণমূল কংগ্রেসের এই শীর্ষ নেত্রী।

ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত বেড়ে ১১৬

ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত বেড়ে ১১৬

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের কারাগারে ভয়াবহ দাঙ্গায় নিহতের সংখ্যা বেড়ে ১১৬ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার (২৯ সেপ্টেম্বর) দেশটির প্রেসিডেন্ট গুইলারমো লাসসো এই তথ্য জানান। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

পরমাণু কর্মসূচি জোরদারে ইরান-রাশিয়া সমঝোতা

পরমাণু কর্মসূচি জোরদারে ইরান-রাশিয়া সমঝোতা

যৌথ পরমাণু কর্মসূচি জোরদার করতে ইরান ও রাশিয়ার মধ্যে প্রাথমিক সমঝোতা হয়েছে। এ তথ্য জানিয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি।  

পশ্চিমবঙ্গে মমতার আসনে উপনির্বাচন বৃহস্পতিবার

পশ্চিমবঙ্গে মমতার আসনে উপনির্বাচন বৃহস্পতিবার

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার ভবানীপুর আসনে উপনির্বাচন কাল বৃহস্পতিবার। এই আসন থেকে উপনির্বাচনে লড়বেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল।