বিশ্ব

ভারতে ২৪ ঘন্টায় সংক্রমণ ৪৬ হাজারে বেশি

ভারতে ২৪ ঘন্টায় সংক্রমণ ৪৬ হাজারে বেশি

ভারতে গত ২৪ ঘণ্টায় ৯ হাজারেরও বেশি বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। একদিনে মারণ ভাইরাসে সংক্রমিত হলেন ভারতের ৪৬ হাজার ১৬৪ জন। বুধবারও এই সংখ্যা ছিল ৩৭ হাজারের একটু বেশি।

আফগান ‘হুমকি’ যৌথভাবে মোকাবেলায় সম্মত পুতিন ও শি জিনপিং

আফগান ‘হুমকি’ যৌথভাবে মোকাবেলায় সম্মত পুতিন ও শি জিনপিং

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্মত হয়েছেন যে তাদের দেশ আফগানিস্তান ‘হুমকি’ যৌথভাবে মোকাবেলা করার ব্যাপারে প্রচেষ্টা জোরদার করবে। তালেবানরা দেশটির ক্ষমতা দখল করে নেয়ায় এমন হুমকি দেখা দিয়েছে। বুধবার ক্রেমলিন একথা জানায়।

কাবুল বিমানবন্দরে আরো ১০ হাজার মানুষের অপেক্ষা

কাবুল বিমানবন্দরে আরো ১০ হাজার মানুষের অপেক্ষা

মার্কিন প্রতিরক্ষা বিভাগ বুধবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র গত ২৪ ঘণ্টায় আরো ১৯ হাজার আমেরিকান এবং স্বদেশ থেকে ছেড়ে যেতে আগ্রহী আফগানদের সরিয়ে নিয়েছে। তা সত্ত্বেও তালেবান-নিয়ন্ত্রিত দেশ থেকে পালানোর আশায় কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে আরো ১০,০০০ মানুষ ভিড় করেছে।

সিনোফার্ম ও সিনোভ্যাকের টিকা নিয়েও ওমরা করা যাবে

সিনোফার্ম ও সিনোভ্যাকের টিকা নিয়েও ওমরা করা যাবে

চীনের তৈরি করোনা ভাইরাসের টিকা সিনোফার্ম বা সিনোভ্যাকের টিকা নেয়া ব্যক্তিদের  সৌদি প্রবেশের অনুমোদন দিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে, সেক্ষেত্রে তাদের সৌদিতে অনুমোদিত একটি টিকার বুস্টার ডোজ নিতে হবে। এ খবর দিয়েছে আরব নিউজ।

মরক্কোর সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

মরক্কোর সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

শত্রুতামূলক আচরণের কারণে মরক্কোর সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে আলজেরিয়া। আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রামদানে লামামরা প্রতিবেশী দেশ মরক্কোর বিরুদ্ধে বিভিন্ন বিদ্বেষমূলক কর্মকাণ্ডের অভিযোগ আরোপ করেন। 

রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অঙ্গীকার মিয়ানমারের প্রবাসী সরকারের

রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অঙ্গীকার মিয়ানমারের প্রবাসী সরকারের

মিয়ানমারের রোহিঙ্গা এবং অন্যান্য জনগোষ্ঠীর ওপর সামরিক বাহিনীর নিপীড়ন এবং সংঘটিত সকল অপরাধের ন্যায়বিচার এবং জবাবদিহিতার ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছে দেশটির প্রবাসী সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি)।

২৪ ঘণ্টায় ভারতে সংক্রমণ বাড়ল ৪৭.৬%

২৪ ঘণ্টায় ভারতে সংক্রমণ বাড়ল ৪৭.৬%

দোরগোড়ায় করোনার তৃতীয় ঢেউ। তারই মধ্যে ফের ভারতের ঊর্ধ্বমুখী সংক্রমণ নতুন করে বাড়াল উদ্বেগ। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের হার একলাফে বৃদ্ধি পেল প্রায় ৫০ শতাংশ। আর সেই সঙ্গে এল বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা। এবার ‘এন্ডেমিক’ স্টেজে পা রাখতে চলেছে ভারত।

আফগানদের দেশ ছাড়তে নিষেধ তালেবানের

আফগানদের দেশ ছাড়তে নিষেধ তালেবানের

মার্কিন বাহিনীকে ৩১ আগস্টের মধ্যে দেশ ছাড়তেই হবে। এবং আফগানরা যেন কাবুল বিমানবন্দরে না আসেন। তার বক্তব্য, বিশেষ করে স্কিলড নাগরিকদের আফগানিস্তানে প্রয়োজন। ডাক্তার, ইঞ্জিনিয়ারদের আগামী দিনের আফগানিস্তানে প্রয়োজন। ফলে তারা যেন দেশ ছেড়ে কোথাও না যান।

পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টায় সংক্রমিত ৬১৩ জন, কলকাতায় মৃত্যু শূন্য

পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টায় সংক্রমিত ৬১৩ জন, কলকাতায় মৃত্যু শূন্য

ভারতে আসছে করোনার তৃতীয় ঢেউ। আগেভাগেই ভাইরাস মোকাবেলায় ঝাঁপিয়ে পড়েছে পশ্চিমবঙ্গ। এর ফলে রাজ্যের করোনা পরিস্থিতির অনেকটা উন্নতি হলেও এখনো জারি একাধিক বিধিনিষেধ। তা সত্ত্বেও মাঝে মধ্যেই এক ধাক্কায় বাড়ছে কোভিড গ্রাফ।

আফগান কর্মজীবী নারীদের ঘরে থাকার নির্দেশ

আফগান কর্মজীবী নারীদের ঘরে থাকার নির্দেশ

 আফগানিস্তানে কর্মরত নারীদের তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথাযথ ব্যবস্থা না হওয়া পর্যন্ত ঘরে থাকতে হবে। মঙ্গলবার কাবুলে সরাসরি সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, নারীদের কর্মস্থলে যোগদানে স্থায়ীভাবে বাধা দেওয়া হবে না। তারা যাতে কাজে ফিরতে পারেন, সেই প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছে কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক স্বীকৃতি আশা করছে তালেবান

আন্তর্জাতিক স্বীকৃতি আশা করছে তালেবান

তালেবান মঙ্গলবার বলেছে, তারা আফগানিস্তানের ওপর তাদের 'বৈধ প্রতিনিধিত্বকারী' শাসনের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার আশা করছে। তাদের যুক্তি হলো, কূটনৈতিক সম্পৃক্ততা বিশ্বব্যাপী নিরাপত্তা বাড়াতে সাহায্য করবে এবং কয়েক দশকের নিষ্ঠুর যুদ্ধে আফগানদের যে কষ্ট তা লাঘব হবে।

আফগানিস্তানে ক্ষমতার পালাবদলে ভারতের ফলের বাজারে আগুন!

আফগানিস্তানে ক্ষমতার পালাবদলে ভারতের ফলের বাজারে আগুন!

তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পরই দিল্লিসহ ভারতের প্রায় সর্বত্র শুকনো ফলের বাজারদর আকাশ ছুঁয়েছে। টাটকা ফলের দামও বেড়ছে মাত্রাছাড়া হারে। 

কাবুলে সিআইএ প্রধানের সঙ্গে তালেবান নেতার গোপন বৈঠক?

কাবুলে সিআইএ প্রধানের সঙ্গে তালেবান নেতার গোপন বৈঠক?

আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য ৩১ শে অগাস্টের মধ্যে প্রত্যাহারের যে সময়সীমা বেঁধে দেয়া হয়েছিল, যুক্তরাষ্ট্র সেই সময়সীমার মধ্যেই তাদের উদ্ধার অভিযান শেষ করতে চায়। 

মুখ্যমন্ত্রীকে চড় মারার হুমকি,গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে

মুখ্যমন্ত্রীকে চড় মারার হুমকি,গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে

ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চড় মারার হুমকির জেরে একাধিক এফআইআর দায়ের। মঙ্গলবার বেলা গড়াতেই গ্রেফতার হলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ নারায়ণ রানে। তাঁকে এদিন গ্রেফতার করে নাসিক সিটি পুলিশ। 

আফগানিস্তানে ইউক্রেনের বিমান ছিনতাই

আফগানিস্তানে ইউক্রেনের বিমান ছিনতাই

আফগানিস্তানে ইউক্রেনের একটি বিমান ছিনতাই হয়েছে বলে দাবি করেছেন ইউরোপিয়ান দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী। বিমানটি কাবুল থেকে লোকজনকে সরিয়ে নেয়ার কাজে ব্যবহৃত হয়ে আসছিল।