ভারতে ফের একলাফে অনেকটা বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ৪৭ হাজার ৯২ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে অনেকটাই বেশি। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৮ লক্ষ ৫৭ হাজার ৯৩৭ জন।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বিশ্ব
নিউ ইয়র্ক গভর্ণর ক্যাথি হোচুল ঘূর্ণিঝড় আইদার কারণে বৃহস্পতিবার জরুরি অবস্থা ঘোষণা করেছেন।নিউ ইয়র্ক সিটি এবং যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকাজুড়ে আইদার কারনে ব্যাপক বন্যা দেখা দেয়ায় এ জরুরি অবস্থা জারি করা হয়।
যুক্তরাষ্ট্র তালেবানকে স্বীকৃতি দিতে পারে বলে জানিয়েছেন এক প্রভাবশালী মার্কিন কংগ্রেসম্যান। এ সময় তিনি ভিয়েতনামের উদাহরণও দেন। তালেবান কর্তৃপক্ষ যদি মানবাধিকারের প্রতি সম্মান দেখায় তবে তাদেরকে স্বীকৃতি দেয়া দরকার বলে মনে করেন তিনি। বৃহস্পতিবার কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা এমন সংবাদ প্রকাশ করেছে।
গরুকে ‘জাতীয় পশু’ হিসেবে ঘোষণার সুপারিশ করেছে ভারতের এলাহাবাদ হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি শেখর কুমার যাদবের একক বেঞ্চ এই মত প্রকাশ করেছেন।
আফগানিস্তানের দুর্গম পাঞ্জশির উপত্যকার নিয়ন্ত্রণ লাভের জন্য এগিয়ে যাচ্ছে তালেবান বাহিনী। তারা ইতোমধ্যেই একটি জেলা দখল করার কথা ঘোষণা করেছে। দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনা ভেঙে যাওয়ার প্রেক্ষাপটে তালেবান বাহিনী এখন সেখানে অভিযান শুরু করেছে।
মার্কিন ফেডারেল কোর্টে প্রথম বাংলাদেশি হিসেবে নূসরাত জাহান চৌধুরী (৪৪) জজ পদে নিয়োগ পেয়েছেন। একইসাথে জেসিকা ক্লার্ক (৩৮) এবং নীনা মরিসন (৫১) নামের আরও দুই নারীকে ইউএস ইস্টার্ন ডিস্ট্রিক্ট এবং সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টের জজ নিয়োগ দেওয়া হয়েছে।
তালেবান বলছে আগামী দুই দিনের মধ্যে তারা নতুন সরকার ঘোষণা করতে পারবে।কাতারে তালেবানের রাজনৈতিক দপ্তরে উপ-প্রধান শের আব্বাস স্তানেকযাই বিবিসি পশতু বিভাগকে বলেছেন তাদের নতুন সরকারে বিভিন্ন পক্ষকে অন্তর্ভুক্ত করা হবে এবং সেই সরকারে নারীরও ভূমিকা থাকবে।
বুধবার থেকে খুলে দেয়া হয়েছে ভারতের অন্তত পাঁচটি রাজ্যের স্কুলসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান। তৃতীয় ঢেউয়ের ভ্রুকুটির মধ্যেই অতি কড়া কোভিড বিধিনিষেধ কার্যকর করেই স্কুল খুলতে উদ্যোগ রাজ্যগুলো।
আফগানিস্তান থেকে ওয়াশিংটনের চূড়ান্ত প্রত্যাহার চলাকালে মার্কিন সামরিক ব্যক্তিবর্গ তাদের কুকুর কাবুল বিমানবন্দরে রেখে গেছেন এমন কথা অস্বীকার করেছে পেন্টাগন।
করোনার পর এবার ডেঙ্গুর প্রকোপ। উত্তরপ্রদেশে একের পর এক শিশুর মৃত্যু। স্কুল বন্ধের সিদ্ধান্ত প্রশাসনের।বুধবার থেকে উত্তরপ্রদেশে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। কিন্তু শেষমুহূর্তে তা বাতিল করে দেওয়া হয়।
ভারতের দোরগোড়ায় করোনার তৃতীয় ঢেউ। আর সেই ঢেউ রুখে দিতে জোর দেয়া হচ্ছে টিকাকরণে। চলতি বছর ডিসেম্বরের মধ্যে ১০৮ কোটি ভারতীয়কে ভ্যাকসিনের আওতায় আনতে বদ্ধপরিকর কেন্দ্র সরকার।
পেরুর রাজধানী লিমার কাছে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে দুই শিশুসহ অন্তত ৩২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। এটি দক্ষিণ আমেরিকার দেশটিতে মাত্র চারদিনের ব্যবধানে তৃতীয় বড় ধরনের দুর্ঘটনা।
আমেরিকানদের ফিরিয়ে আনতে তালেবানের সাথে গোপন সমঝোতা করেছিল যুক্তরাষ্ট্র। এর জের ধরে তালেবান সদস্যরা আমেরিকানদের গোপনপথে কাবুল বিমানবন্দরে নিয়ে এসেছিল। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনসহ কয়েকটি পত্রিকায় এ খবর প্রকাশিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী যুদ্ধের অবসান ঘটেছে। এবং সেটা ঘটেছে রাতের আঁধারে।আফগানিস্তানে দু'দশকের যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্রের সর্বশেষ সি-১৭ সামরিক বিমানটি কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমান বন্দর থেকে আকাশে ডানা মেলে সোমবার মধ্য রাতের পর -- ৩১শে অগাস্ট সময়সীমা শেষ হওয়ার আগেই।
আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বের বহুজাতিক বাহিনীর প্রত্যাহারের পর আফগানদের 'নিরাপদ দেশত্যাগের' ব্যবস্থাপনার জন্য তালেবানের কাছে আহ্বান করেছে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের ভিআইপি-দের জন্য ১০ আসনের বিমান ভাড়া করছে রাজ্য সরকার। ভাড়া লাগবে মাসে অন্তত দুই কোটি ২৫ লাখ টাকা।