মিয়ানমারের জনগণকে দেশটির ক্ষমতা দখল করা সামরিক জান্তার আক্রমণ থেকে রক্ষা করতে যুদ্ধ ঘোষণা করেছে ছায়া সরকার। মঙ্গলবার মিয়ানমারের জান্তাবিরোধী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের (এনইউজি) ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দুওয়া লাশি লা ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বিশ্ব
গত কয়েক দিনের আলোচনা শেষে নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে মনোনীত করেছে আফগানিস্তানের সশস্ত্র ইসলামি গোষ্ঠী তালেবান। দলটির জ্যেষ্ঠ নেতাদের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে।
আফগানিস্তানে তালেবানের নিয়ন্ত্রণের বাইরে থাকা সর্বশেষ প্রদেশ পাঞ্জশির দখলের লড়াইয়ে নিজেদের বিজয় ঘোষণা করেছে তালেবান। অনলাইনে তালেবান একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে দেখা যাচ্ছে যে, তাদের যোদ্ধারা শহরে তালেবানের পতাকা উত্তোলন করছে।
করোনাভাইরাসের তৃতীয় ঢেউ রুখতে বাংলাদেশসহ সাতটি দেশের যাত্রীদের ওপর নজরদারি চালাবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য।
বিশ্বে করোনা সংক্রমনে মৃত্যু হয়েছে ৪৫ লাখ ৮৮ হাজার ২১৩ জনের। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ হাজার ৬০৬ জনের। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৯ হাজার মানুষ।
ইসরাইলের একটি হাই সিকিউরিটি কারাগার থেকে ছয় ফিলিস্তিনি পালিয়ে গেছেন। এদের মধ্যে পাঁচজন ইসলামিক জিহাদ গ্রুপের সদস্য এবং একজন ফিলিস্তিনি প্রধান দল ফাতাহ গ্রুপের সাবেক কমান্ডার বলে জানা গেছে।
আফ্রিকার দেশ গিনিতে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করলো দেশটির সেনাবাহিনী। সৈন্যরা দেশব্যাপী কারফিউ জারি করেছে। তারা প্রেসিডেন্ট আলফা কন্ডেকে আটক, সংবিধান বাতিল ও সরকার ভেঙে দিয়েছে।
বেশ কয়েকদিন ধরে চলে আসা তীব্র লড়াই শেষে তালেবান পাঞ্জশির ‘সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে’ নিয়েছে । সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিশ্বজুড়ে করোনাভাইরসের তাণ্ডব থামছেই না। প্রাণঘাতী এই ভাইরাসে গত ২৪ ঘণ্টায় (রবিবার) বিশ্বে আরও সাড়ে ৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৪ লাখ ২৫ হাজার।
বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের মুখ ঢাকা নেকাব পরে ক্লাসে আসতে হবে এমন নতুন নির্দেশনা জারি করেছে তালেবান। এর আগে আফগানিস্তানের নারীরা শুধু হিজাব পরে মুখ খোলা রেখেই শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে অংশ নিতে পারবে বলে জানিয়েছিল তালেবান।
জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানাই তাকাইচি। প্রধানমন্ত্রী পদের লড়াইয়ে পার্লামেন্ট সদস্যদের পর্যাপ্ত সমর্থন পেয়েছেন মন্ত্রিসভার সাবেক সদস্য সানাই। তিনি দেশটির প্রধানমন্ত্রী ইশিহিদি সুগার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন বলে জাপান টাইমস'র খবরে জানা গেছে।
তালেবানের একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, তারা ভারত শাসিত কাশ্মীরের মুসলিমদের পক্ষে সোচ্চার ভূমিকা রাখবে।বিবিসির হিন্দি সার্ভিসকে দেয়া এক সাক্ষাৎকারে তালেবানের মুখপাত্র সুহাইল শাহীন বলেন, "মুসলিম হিসেবে কাশ্মীর, ভারত বা অন্য যে কোন দেশের মুসলিমদের পক্ষে কথা বলার অধিকার আমাদের আছে।"
পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে আত্মঘাতী বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছেন আরো ২০ জন, তাঁদের মধ্যে ১৮ জন নিরাপত্তাকর্মী।
ভারতে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম কেন আকাশছোঁয়া? আগে এই প্রশ্নের বাধাধরা জবাব ছিল, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির জন্যই দেশেও জ্বালানির মূল্যবৃদ্ধি হচ্ছে৷ কিন্তু সাম্প্রতিক কালে রান্নার গ্যাস বা পেট্রোল, ডিজেলের দাম বাড়লেও আন্তর্জাতিক বাজারের ওপরে দায় চাপানোরও উপায় নেই৷
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বিশ্বকে অবশ্যই আফগানিস্তানের সঙ্গে যুক্ত থাকতে হবে। যুদ্ধবিধ্বস্ত এই দেশটির মানবিক চাহিদা ও প্রয়োজন নিরূপণ এবং অর্থনৈতিক সহায়তা ও স্থিতিশীলতা নিশ্চিতের মাধ্যমে শরণার্থী সংকট মোকাবিলা করতেই বিশ্বকে কাবুলে আরও বেশি করে যুক্ত থাকা প্রয়োজন।
সাপ নিয়ে নানা ধরণের অদ্ভুত ধারণা আর কুসংস্কারের যেমন অভাব নেই ভারতীয় উপমহাদেশের দেশগুলোয় ঠিক তেমনি সাপ সম্পর্কে মানুষের আগ্রহেরও কমতি নেই এই অঞ্চলের মানুষের মধ্যে। সম্প্রতি ভারতের উত্তর দিনাজপুরের রায়গঞ্জের এক যুবক ইউটিউবে সাপ ধরার নানান পদ্ধতি দেখতো। কিন্তু বাস্তবে ওইসব পদ্ধতি অনুসরণ করে সাপ ধরতে গিয়ে ওই যুবক কামড় খেয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।