উত্তর মেসেডোনিয়ার টেটোভা শহরের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত জটিল লক্ষণযুক্ত রোগীদের জন্য গত বছরই হাসপাতালটি নির্মাণ করা হয়। তবে হাসপাতালটিতে কত রোগীর চিকিৎসা চলছিল,সেটিও পরিষ্কার নয় বলে বিবিসির খবরে জানা গেছে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বিশ্ব
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে তার দেশের সম্পর্ক নির্ভর করছে পারস্পরিক সম্মান প্রদর্শনের ওপর। ইউরোপীয়রা যতটুকু সম্মান দেখাতে পারবে তারা ততটুকু সম্মান পাবে এবং সম্পর্ক ততটুকু ঘনিষ্ঠ হবে।
মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বাহিনী চলে যাওয়ার পর তালেবান কর্তৃপক্ষ পশ্চিমা মদদপুষ্ট সাবেক আফগান সরকারকে ক্ষমতাচ্যুত করে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছেন তিন সপ্তাহ আগে। এরপর নতুন তালেবান সরকার ঘোষণা করা হয়।
মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে যে নতুন তালেবান সরকার নিয়ে তারা উদ্বিগ্ন। কারণ, আফগানিস্তানের এ নতুন তালেবান সরকারের অনেক সদস্যই মার্কিনবিরোধী সামরিক অভিযানের নেতৃত্ব দিয়েছেন।
ভারতে লকডাউন এবং কড়া বিধিনিষেধে মিলেছে সুফল। ধীরে ধীরে দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে উঠতে পেরেছে দেশটি। কিন্তু এখনো বিপদ কাটেনি। করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আতঙ্কের মাঝেই আবার চোখ রাঙাচ্ছে ভাইরাসের একাধিক স্ট্রেন। ফলে টিকাকরণকে হাতিয়ার করেই করোনা মোকাবেলা করতে চাইছে কেন্দ্রীয় সরকার।
মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধান করে ৩৩ সদস্য বিশিষ্ট তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেছে তালেবান। মঙ্গলবার এক ঘোষণার মাধ্যমে এ তথ্য জানান তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।
মেক্সিকোর গুয়েরেরো রাজ্যের আকাপুলকো শহরে রিখটার স্কেলে সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য মতে, স্থানীয় সময় মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে (বাংলাদেশ সময় বুধবার সকাল পৌনে ৮টা) শহরটিতে এ ভূমিকম্প আঘাত হানে
ইন্দোনেশিয়ার একটি কারাগারে ভয়াবহ আগুনে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো অনেকে। বুধবার সকালে ব্যানটে প্রদেশের একটি কারাগারে এই আগুন লাগে। সরকারি মুখপাত্র আগুনের কথা স্বীকার করেছেন।
মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধান করে আফগানিস্তানের তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেছে তালেবান। মঙ্গলবার সন্ধ্যায় তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবান-বিরোধী একটি বিক্ষোভ ছত্রভঙ্গ করতে তাদের যোদ্ধারা ফাঁকা গুলি ছুঁড়েছে।গোলাগুলির শব্দে আতংকিত লোকজন এদিক ওদিক পালাচ্ছে, একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে।
অনাবৃষ্টির অবসানের লক্ষ্যে বৃষ্টির দেবতাকে তুষ্ট করতে এক গ্রামে ছয়টি মেয়েশিশুকে নগ্ন করে শোভাযাত্রা করা হয়েছে।ভারতের মধ্যপ্রদেশের বুন্দেলখন্ডের খরাপীড়িত এক গ্রামে এই ঘটনাটি ঘটে।
তাইওয়ানের আকাশসীমা এবং সমুদ্রসীমার কাছে চীনের সামরিক তৎপরতা দিন দিন বাড়ছে।তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তাদের বিমান প্রতিরক্ষা সীমানা লঙ্ঘন করেছে ১৯টি চীনা যুদ্ধবিমানের একটি বহর, যার ভেতর পারমানবিক বোমা হামলায় সক্ষম এমন অন্তত চারটি এইচ-৬ যুদ্ধবিমান ছিল।
বলিভিয়ার মধ্যাঞ্চলে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে নিচে পড়ে গিয়ে অন্তত ২৩ জন নিহত হয়েছে। এদের মধ্যে তিন শিশু রয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা এ খবর জানিয়েছে।
ভারতে যারা বসবাস করেন, তাদের সকলের পূর্বপুরুষই এক। সকলেই হিন্দু। সেই অর্থে সকল ভারতীয় নাগরিকই হিন্দু। মুম্বইয়ের এক অনুষ্ঠানে যোগ দিয়ে ফের বিতর্কিত মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভগবত।
মিয়ানমারের কট্টর জাতীয়তাবাদী মনোভাব এবং ইসলামবিদ্বেষী কুখ্যাত বৌদ্ধ ভিক্ষু আশিন উইরাথু কারামুক্ত হয়েছেন। সামরিক জান্তা সরকার সোমবার এক বিবৃতিতে তাকে কারামুক্ত করার কথা জানিয়েছে বলে বিবিসির খবরে বলা হয়েছে।
খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হলো কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। একটি ক্যাম্পেইনে তাকে লক্ষ্য করে পাথর ছুড়ে মেরেছেন বিক্ষোভকারীরা। তবে তিনি এই ঘটনায় আহত হননি বলে নিশ্চিত করা হয়েছে।