পশ্চিমবঙ্গে আরও কমলো দৈনিক সংক্রমণ। স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুসারে রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৫১৯ জন।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বিশ্ব
আরও কমল ভারতের দৈনিক কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৪৭১ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা হল ২ কোটি ৯৫ লক্ষ ৭০ হাজার ৮৮১।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনা প্রতিরোধে চলমান অধিকাংশ নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরিকল্পনা থেকে সরে এসেছেন। জনসন সোমবার এক সংবাদ সম্মেলনে আরো এক মাস নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা দিয়ে বলেন, তিনি যদি কিছুই না করেন তাহলে আরো হাজার হাজার লোক মারা পড়তে পারে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে যু্ক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ১৬ জুনের জেনেভায় শীর্ষ বৈঠকটি কোনো বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ হবে না। রাশিয়া সম্প্রতি তাদের 'অবন্ধু-সুলভ দেশের' তালিকায় যুক্তরাষ্ট্রের নাম যোগ করেছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়া- উভয় দেশই বলছে, তাদের মধ্যকার সম্পর্ক এখন প্রায় তলানিতে নেমে এসেছে।
ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব আল-কুব্বাত জানিয়েছেন, দেশটিতে প্রতি পাঁচ মিনিটে অন্তত একটি শিশু মারা যাচ্ছে। এছাড়া, দেশের মোট হাসপাতালের শতকরা ৫০ ভাগ অর্থাৎ অর্ধেক হাসপাতালে সেবা দেয়ার মতো ব্যবস্থা এখন আর নেই। সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের আগ্রাসন ও অবরোধের কারণে দেশটিতে এই অবস্থা সৃষ্টি হয়েছে। সৌদি জোটের আগ্রাসনের কারণে ইয়েমেনের মোট ৫২৭টি হাসপাতাল সম্পূর্ণ কিংবা আংশিক ধ্বংসপ্রাপ্ত হয়েছে।
হিমালয় কণ্যা নেপালে গত ২৪ ঘন্টায় ২ হাজার ৪৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬ লাখ ১০ হাজার ৫২১ জন ছাড়াল।
বিশ্বের সবচেয়ে বড় পরিবারের প্রধান ছিলেন তিনি। ৩৯ জন স্ত্রী, ৯৪ জন সন্তান, ১৪ জন পুত্রবধূ, ৩৩ জন নাতি ও ১ জন পুতি।
কিছু নিয়ম শিথিল করলেও আগামী ১ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গে কড়া বিধিনিষেধ জারি থাকছে ৷
কোনো পুরুষ অভিভাবক ছাড়াই এই বছর নারীদের হজে যাওয়ার অনুমতি দিচ্ছে সৌদি আরব। রোববার সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমগুলোতে খবর জানানো হয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, কোনো মাহরামের (পুরুষ আত্মীয়) সাহচর্যের বাধ্যবাধকতা ছাড়াই নারীরা হজের আবেদন করতে পারবেন।
রেকর্ড করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। টানা ১২ বছর ধরে প্রধানমন্ত্রী পদ ধরে ছিলেন তিনি। রবিবার সেই মেয়াদ শেষ হল। এরপর পার্লামেন্ট সরকার পরিবর্তনের কথা বলেছে। এবার সরকারের নেতৃত্ব দেবেন জাতীয়তাবাদী নাফতালি বেনেট। তাঁর নেতৃত্বেই গঠিত হবে “পরিবর্তনের সরকার”। নতুন এই সরকারকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
আরও কমল ভারতের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৪২১ জন। এ বছর ১ এপ্রিলের পর ফের এতটা কম হল দৈনিক আক্রান্তের সংখ্যা। পাশাপাশি দেশটির মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৫ লক্ষ ছাড়িয়ে গেল। দেশটিতে সংক্রমণের হার গত এক সপ্তাহ ধরেই ৫ শতাংশের নীচে রয়েছে। পাশাপাশি কমছে সক্রিয় রোগীর সংখ্যাও।
দীর্ঘ ১২ বছর পর রবিবার ইসরাইলে ক্ষমতার পট পরিবর্তন হলো। কথিত 'কিং অব ইসরাইল (ইসরাইলের সম্রাট)' বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতা হারিয়েছেন। নতুন প্রধানমন্ত্রী হয়েছেন আরেক কট্টর ইহুদি জাতীয়তাবাদী রাজনীতিক নাফতালি বেনেত।
হিমালয় কণ্যা নেপালে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৬৯৪ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬ লাখ ৮ হাজার ৪৭২ জন ছাড়াল।
সৌদি আরব শনিবার জানিয়েছে করোনার ভ্যাকসিন গ্রহণ করেছে এমন ৬০ হাজার নাগরিক এ বছর পবিত্র হজ পালন করতে পারবে।
তিনি কোভিশিল্ডের দু’টি টিকা নিয়েছেন। যে হাতে টিকা নিয়েছেন সেখানে নাকি তৈরি হয়েছে চুম্বকীয় ক্ষেত্র। তাই স্টিলের হাতা, চামচ, কয়েন সবই নাকি আটকে যাচ্ছে ওই হাতে।
এতদিন অ্যাকটিভ কেস সংখ্যা কমছিল। এবার হঠাৎ তা বাড়তে শুরু করল। অথচ অন্যদিকে কমছে দৈনিক সংক্রমণ। রহস্যজনক কাণ্ড, সন্দেহ নেই। কী করে এখন অ্যাকটিভ কেস বাড়ছে?