সিরিয়ায় ইসরাইল বিমান হামলা চালিয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা দাবি করেছে। তবে তারা ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলেও জানিয়েছে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বিশ্ব
সামরিক অভ্যুত্থান পীড়িত দেশ মিয়ানমারের পূর্বাঞ্চলে দেশটির সামরিক বাহিনী ও বিদ্রোহী বিভিন্ন গ্রুপের মধ্যে নতুন করে সংঘর্ষে প্রায় এক লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। মঙ্গলবার জাতিসঙ্ঘ একথা জানায়
কোভিডের টিকা নিলেই ২১ বছরের বেশি বয়সিরা বিনামূল্যে সংগ্রহ করতে পারেন গাঁজা দিয়ে তৈরি সিগারেট। সম্প্রতি এ রকমই ঘোষণা করেছে আমেরিকার ওয়াশিংটন প্রদেশ।
মানুষের মনে আশা জাগিয়েছিল মঙ্গলবারের করোনা (COVID-19) পরিসংখ্যান। কিন্তু বুধবার সেই সংখ্যা অল্প বাড়ল। যদিও ১ লক্ষের গণ্ডি অতিক্রম করেনি। এদিন সামান্য বেড়েছে মৃত্যুর সংখ্যও।
ভারতের উত্তরপ্রদেশের কানপুর শহরে একটি মিনিবাসের সঙ্গে মালবাহী জেসিবি লোডারের সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছেন এবং আরও ৩০ জন আহত হয়েছেন।
নতুন নতুন রেকর্ড গড়ে এক একজন গিনেজ বুকে নাম লেখাচ্ছেন। তবে এবার এক অন্য রেকার্ড করে গিনেজ বুকে নাম লেখালেন দক্ষিন আফ্রিকার এক নারী।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে চড় মারার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। দক্ষিণপূর্ব ফ্রান্সের দ্রোম অঞ্চলে মঙ্গলবার এ ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম বিএফএম টিভি ও আরএসসি রেডিও এই খবর দিয়েছে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, এক সমর্থকের সাথে হাত মেলাতে ম্যাক্রোঁ তার দিকে হাত বাড়িয়ে দিলে ওই ব্যক্তি তার মুখে চড় মারেন।
দক্ষিণ আফ্রিকায় আর্থিক জালিয়াতির অভিযোগে সাত বছরের জেল হয়েছে ভারতের মহাত্মা গান্ধীর প্রপৌত্রী আশিস লতা রামগোবিনের।
ব্রিটেনের সরকারের ওয়েবসাইটসহ বেশ কয়েকটি প্রভাবশালী সংবাদপত্রের ওয়েবসাইট বিকল হয়ে পড়েছে।
নতুন ভ্যারিয়েন্টের করোনার প্রকোপ রোধে শতকরা ৮০ শতাংশ ভ্যাকসিনেশন কভারেজ প্রয়োজন বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মুখপাত্র।
ভারতের পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। আবহাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে সেটা আসতে এখনো কিছু দিন বাকি রয়েছে। কিন্তু এরই মধ্যে প্রায় প্রতিদিন বিকেলের পর থেকে কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পরিমাণ হালকা থেকে মাঝারি হলেও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বজ্রপাত। বৃষ্টির পরিমাণ হালকা থেকে মাঝারি হলেও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বজ্রপাত।
জন্মনিয়ন্ত্রণের জন্য চীনের সরকার যে নীতি গ্রহণ করেছে তাতে জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের জনসংখ্যা আগামী ২০ বছরে এক-তৃতীয়াংশ পর্যন্ত কমে যেতে পারে। জার্মানির একজন গবেষক সম্প্রতি এক নতুন বিশ্লেষণের মাধ্যমে এই তথ্য তুলে ধরেছেন।
ভারতের দৈনিক আক্রান্তের সংখ্যা নামল এক লক্ষের নিচে। দু’মাসের পর আক্রান্তের সংখ্যা এতটা কম হল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪৯৮ জন। গত ৩ এপ্রিল ভারতে আক্রান্তের সংখ্যা শেষবার ৯০ হাজারের কম ছিল। তার পর বাড়তে বাড়তে তা ৪ লক্ষেও পৌঁছেছিল। গত কয়েক সপ্তাহে করোনার দ্বিতীয় ঢেউ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
ভারতের মহারাষ্ট্রে একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো অনেকে। সোমবার মহারাষ্ট্রের পুনেতে স্যানিটাইজার উৎপাদনকারী ওই কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। কর্মকর্তারা বলছেন, স্থানীয় দমকল বাহিনীর একটি বড় দল আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ভারতীয় সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, পুনের এসভিএস অ্যাকুয়া টেকনোলজিসের একটি প্ল্যান্টে সোমবার দুপুরের দিকে আগুন লাগে
যুক্তরাষ্ট্রের পর এবার কানাডাতেও ছড়িয়ে পড়েছে ধর্মীয় বিদ্বেষ। এই বিদ্বেষের শিকার হয়ে প্রাণ গেছে একই পরিবারের চার মুসলিম নারী-পুরুষের। তাদের ওপর ট্রাক উঠিয়ে দিয়ে হত্যা করা হয়। আহত হয়েছেন আরও এক শিশু। এটিকে পরিকল্পিত ও ইসলাম-বিদ্বেষী ঘটনা বলে আখ্যা দিয়েছে পুলিশ।
আফ্রিকার দেশ নাইজেরিয়ার উগ্রবাদী সংগঠন বোকো হারামের শীর্ষ নেতা আবু বকর শেকাউ নিহত হয়েছেন বলে দাবি করছে প্রতিদ্বন্দ্বী গ্রুপ।