রাখাইনে রোহিঙ্গা সংকট এবং সংঘাত নিয়ে যুক্তরাজ্যের উদ্বেগের কথা উল্লেখ করে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি’র সাথে কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
বিশ্ব
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরইমধ্যে তার করোনার পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তাকে করোনা পজিটিভ বলে ঘোষণা করা হয়েছে।
আফগানিস্তানের ২৩টিতে প্রদেশে গত ২৪ ঘণ্টায় তালেবানরা হামলা ও অন্যান্য ‘নাশকতামূলক তৎপরতা’ চালিয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
আজারবাইজানের দখলীকৃত ভূখণ্ড ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি সংক্রান্ত শান্তি চুক্তিতে সই করার পর থেকেই চাপের মুখে রয়েছে পাশিনিয়ানের সরকার। সেদেশের জনগণ এই চুক্তিকে আত্মসমর্পণ হিসেবে অভিহিত করে প্রতিবাদ জানিয়ে আসছে।
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের প্রতাপগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি গাড়ি এবং একটি ট্রাকের সংঘর্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬টি শিশু। বাকি আটজনই পুরুষ। মৃতদেহগুলি উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে। গাড়িটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে।
আফগান যুদ্ধে ৩৯ নিরপরাধ ব্যক্তিকে অবৈধভাবে হত্যা করেছে অস্ট্রেলিয়ার এলিট ফোর্সের সদস্যরা। অকাট্য প্রমাণের ভিত্তিতে দীর্ঘ প্রতিক্ষীত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আফগানিস্তানে অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীর কর্মকাণ্ড নিয়ে দীর্ঘ চার বছর অনুসন্ধান শেষে প্রতিবেদন প্রকাশ করেছে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স (এডিএফ)।
মুসলিম বিশ্বের দুই প্রধান শক্তির রাজনৈতিক রেষারেষির ধাক্কা এখন তাদের বাণিজ্য সম্পর্কের ওপর আছড়ে পড়তে শুরু করেছে।
গত সেপ্টেম্বরেই মার্কিন মধ্যস্থতায় ইসরাইলকে স্বীকৃতি দেয় আরব দেশ বাহরাইন৷ দুই দেশই ইরানকে মধ্যপ্রাচ্যে শান্তির প্রতি ‘হুমকি’ হিসেবে মনে করে। বুধবার ইসরাইলের রাজধানী তেল আবিবের বেন গুরিও বিমানবন্দরে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল আতিফ আল-জায়ানিকে নিয়ে বিশেষ বিমান অবতরণ করে৷
যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, "আন্তর্জাতিক সমঝোতার রীতি নীতি ভেঙে পড়ছে।" তিনি আমেরিকার ভাবমূর্তি পুনরুদ্ধারের অঙ্গীকার করেছেন এবং বলেছেন যে সেই কাজটা তিনি খুব দ্রুতই করবেন। "নষ্ট করার মতো সময় নেই," এবছরের শুরুর দিকে পররাষ্ট্র নীতি বিষয়ক এক সাময়িকীতে একথা লিখেছেন জো বাইডেন।
আর মাত্র ৯ বছর বাকী। তার পরেই বৃটেনের রাস্তা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ হতে চলেছে পেট্রোল এবং ডিজেল চালিত গাড়ি। বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মন্ত্রিসভা ইতিমধ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (১৮ নভেম্বর) আনুষ্ঠানিক ভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করতে চলেছেন জনসন।
আজারবাইজানে সেনা মোতায়েনের প্রস্তাব অনুমোদন দিয়েছে তুরস্কের সংসদ। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য সেদেশে সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।
মুসলমান নারীদের পুলিশ বাহিনীতে যোগ দিতে উদ্বুদ্ধ করতে পোশাকে হিজাব অন্তর্ভুক্ত করার অনুমতি দিয়েছে নিউজিল্যান্ড। পুলিশে নিয়োগ পাওয়া মুসলিম নারী জিনা আলীকে প্রথম হিজাব পরানোর মধ্য দিয়ে সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। খবর বিবিসির।
বিজেপি নেতা খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার। বিজেপির অভিযোগ শাসকদলই পরিকল্পনা করে হত্যা করেছে ওই ব্যক্তিকে। যদিও এমন অভিযোগ কোনও ভাবেই মানতে চাচ্ছে না তৃণমূল। তাঁদের কথায়, দুই ক্লাবের ঝামেলা মেটাতে গিয়েই প্রাণ গিয়েছে ওই ব্যক্তির।
গণতন্ত্রপন্থী ছাত্রদের সঙ্গে পুলিশ এবং রাজতন্ত্রপন্থীদের সংঘর্ষে উত্তপ্ত ব্যাংককের রাজপথ। বহু ছাত্র আহত। ফের উত্তপ্ত ব্যাংকক। মঙ্গলবার গণতন্ত্রপন্থী ছাত্রদের সঙ্গে তুমুল সংঘর্ষ হয় রাজতন্ত্রপন্থী সমর্থকদের।
সৌদি আরব যদি পরমাণু বোমা বানানোর পরিকল্পনা করে থাকে কিংবা নিজের গোপন পরমাণু কর্মসূচির ব্যাপারে আইএইএ’কে সহযোগিতা না করার জন্য অজুহাত খুঁজতে থাকে তাহলে তাকে সাহস দেখাতে হবে এবং এর জন্য মূল্য পরিশোধ করতে হবে
যুক্তরাষ্ট্রের নির্বাচনে কারচুপি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মতের বিরোধিতা করায় শীর্ষস্থানীয় এক নির্বাচনী কর্মকর্তাকে বরখাস্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প।