প্রবল প্রতিবাদের সামনে পদত্যাগ করতে বাধ্য হলেন আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী জোহরাব মনাৎসাকন্যান। সোমবার রাতে তার পদত্যাগের কথা ফেসবুকে আপলোড করেছেন আর্মেনিয়া সরকারের মুখপাত্র।
বিশ্ব
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এই বলে সতর্ক করেছেন, ডোনাল্ড ট্রাম্প তার সম্ভাব্য প্রশাসনের কাজে বাধা প্রদান অব্যাহত রাখলে ‘মানুষের মৃত্যু হতে পারে’।
হীরা বা সোনা দিয়ে নয়, ছাগলের চামড়া দিয়ে তৈরি সাধারণ মানের জুতা। মানে সাধারণ হলেও আড়াইশ’ বছরের পুরনো এই জুতা বিক্রি হয়েছে ৫১ হাজার ডলারে অর্থাৎ ৪৩ লাখ টাকায়। সংগ্রহে রাখার জন্য লাখ লাখ টাকায় এ জুতাজোড়া যিনি কিনেছেন তার নাম প্রকাশ করা হয়নি।
সিরিয়ার দীর্ঘদিনের পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম ৭৯ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সরকার বিরোধী বিক্ষোভের মুখে পেরুর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ম্যানুয়েল মেরিনো পদত্যাগ করেছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাত্তরের মুক্তিযুদ্ধের সময় হওয়া বর্বরতার কথা স্মরণ করে বলেছেন, এটি এমন এক সময় ছিল যখন পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের নিরীহ নাগরিকদের হত্যা করা ছাড়াও তাদের ওপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ন চালিয়েছিল।
ইসরাইলকে স্বীকৃতি দেয়ার জন্য পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। একইসঙ্গে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, “ইহুদিবাদীদের” সঙ্গে ইসলামাবাদ কখনোই সম্পর্ক স্থাপন করবে না।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় অবশেষে স্বীকার করে নিয়েছেন রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! প্রেসিডেন্ট নির্বাচন হেরে যাওয়ায় আগামী বছরের ২০ জানুয়ারি পর তিনি আর বিশ্বের ক্ষমতাধর দেশটির প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন না।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ফের সেলফ আইসোলেশনে গেছেন। করোনায় আক্রান্ত এক এমপির সংস্পর্শে আসায় রোববার রাত থেকে তিনি সেলফ আইসোলেশনে গেছেন। দেশটির জাতীয় স্বাস্থ্য বিভাগ এনএইচএস তাকে সেলফ আইসোলেশনে থাকতে পরামর্শ দিয়েছে বলে জানিয়েছেন তার মুখপাত্র।
কবুতরটির নাম নিউ কিম। দুই বছর বয়সী মেয়ে কবুতরটিকে সম্প্রতি বিক্রির জন্য নিলামে তোলা হয়েছিল। রোববার অনুষ্ঠিত এক নিলামে প্রায় কুড়ি লাখ ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৭ কোটি টাকা) দাম হেঁকে কবুতরটি কিনে নিয়েছেন চীনের এক ধনী ব্যক্তি।
মিশরের সিনাই উপদ্বীপে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ মার্কিন সেনাসহ ৭ জন নিহত হয়েছে। গত ১২ নভেম্বর ইউএইচ-৬০ মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে পেন্টাগন জানিয়েছে।
যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরাজয় অস্বীকার করে রাজধানী ওয়াশিংটন ডিসিতে সমাবেশ ও শোভাযাত্রা করেছেন তার সমর্থকরা। এসময় ট্রাম্প সমর্থকদের সাথে বর্ণবাদ বিরোধীদের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। এ ঘটানায় পুলিশ ১০ জনকে আটক করেছে।
আজারবাইজানের সাথে নাগার্নো-কারাবাখ অঞ্চল নিয়ে ছয় সপ্তাহের যুদ্ধে ২ হাজারের বেশী আর্মেনিয় সৈন্য মারা গেছে। শনিবার আর্মেনিয়া এ কথা জানায়।
ইথিওপিয়ার টিগ্রে অঞ্চল থেকে সীমান্তের ওপারে এরিত্রেয়ায় রকেট নিক্ষেপ করা হয়েছে বলে জানাচ্ছে স্থানীয় গণমাধ্যম ও কূটনীতিকরা।
যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান করোনাভাইরাস মহামারি মোকাবিলায় স্বল্পমেয়াদী জাতীয় লকডাউনে ফিরে যাওয়া নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছেন জো বাইডেন। দেশটির ইতিহাসে অন্য কোনো নতুন প্রেসিডেন্ট এ ধরনের কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হননি।
রোমানিয়ায় একটি করোনা ডেডিকেটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।