রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার আর্মেনিয়া-আজারবাইজানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেন। নাগার্নো-কারাবাখ অঞ্চলের বিরোধের অবসান ঘটাতে দেশ দুটি চুক্তি করেছে বলে জানান পুতিন।
বিশ্ব
পাইলটদের লাইসেন্স সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক নিয়ম না মানায় এবার ১৮৮টি দেশে নিষিদ্ধ হতে পারে পাকিস্তান এয়ারলাইন্স। রবিবার এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তান ভিত্তিক ইংরেজি গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
ডোনাল্ড ট্রাম্প গিয়েছেন। এ বার বিজেপিও যাবে বলে মন্তব্য করেছেন ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র নেত্রী মেহবুবা মুফতি।
মধ্যপ্রাচ্য ইস্যুতে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি যে বিতর্কিত সেটা সারা বিশ্বের কাছেই স্বীকৃত।
তুরস্কের অর্থমন্ত্রী বেরাত আল-বাইরাক পদত্যাগ করেছেন। ইনস্টাগ্রাম পোস্টে তিনি গতকাল রোববার পদত্যাগের কথা ঘোষণা করেন। স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করছেন বলে জানান।
সময়টা যেন কিছুতেই ভাল যাচ্ছে না বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীর জো বাইডেনের কাছে।
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাটিক দলের জো বাইডেন। নির্বাচনের আগে তিনি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বেশকিছু নীতি পরিবর্তনের ঘোষণা দিয়েছিলেন।
কার্টুন বিতর্কের ফলে ফ্রান্সের বিরুদ্ধে মুসলিম-প্রধান দেশে বিক্ষোভ শুরু হয়েছে। কয়েকটি আরব দেশ ফরাসি জিনিস বয়কটের ডাক দিয়েছে। উত্তেজনা বাড়ছে।
ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেন দায়িত্ব নেবার পর সবচেয়ে প্রথম যে পদক্ষেপগুলো নেবেন ইতোমধ্যেই তার পরিকল্পনা ঘোষণা দিয়েছেন।
সম্প্রতি ফ্রান্সের তিনটি শহরে পরপর ছুরি ও বন্দুক হামলা হয়। দুটি ছুরি হামলায় এক শিক্ষক ও এক নারীসহ মোট চারজন নিহত হন। এরই মাঝে ৩১ অক্টোবর শনিবার লিয়ন শহরে গ্রিক অর্থোডক্স গির্জার সামনে এক যাজক গুলিবিদ্ধ হন।
নাগর্নো-কারাবাখ অঞ্চলের গুরুত্বপূর্ণ 'শুশা' শহরের নিয়ন্ত্রণ নিয়েছে আজারবাইজান। দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ রবিবার (৮ অক্টোবর) এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছেন।
করোনার মহামারীতে বিপর্যস্ত গোটা ইউরোপ । প্রতিদিনই বাড়ছে নতুন সংক্রমণের সংখ্যা । বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউরোপকে করোনার ইপিকসেন্টার হিসাবে ইতোমধ্যেই ঘোষণা করেছে ।
জম্মু-কাশ্মীরের মাচিল সেক্টরে নিয়ন্ত্রণরেখায় অনুপ্রবেশকারীদের তুমুল গুলি বিনিময় হয়েছে ভারতীয় সেনাদের। এসময় ভারতীয় ৪ সেনা সদস্যসহ ৭ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে এক সেনা অফিসার, ৩ জওয়ান এবং অনুপ্রবেশকারীদের ৩ জন নিহত হয়।
চলমান অনিশ্চয়তা এবং করোনা মহামারীর কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট থেকে আরেকটি বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন ব্রিটেনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল নিক কার্টার।
চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়ে গেছে। আড়াই মাসের মধ্যেই হোয়াইট হাউস ছেড়ে চলে যেতে হচ্ছে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।
হোয়াইট হাউজের বাইরের রাস্তায় এখন কেবলই আনন্দ উৎসব। ডেমোক্রেট প্রার্থী বাইডেন নির্বাচিত হওয়ার খবরে সেখানে হাজির হয়েছেন হাজার হাজার সমর্থক।