সিরিয়া থেকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের সরিয়ে নেয়ার কথা চিন্তা করছে যুক্তরাষ্ট্র।
বিশ্ব
র্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নির্বাচিত নারী ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস আশা প্রকাশ করেছেন যে তিনিই এ পদে শেষজন হবে না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থা অনেকটা সম্রাট নিরোর মতো। রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন।
যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাষণে জো বাইডেন সব হিংসা-বিভেদ ভুলে ঐক্য ও সহনশীল সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
যে ধরনের প্রচারণা ও নির্বাচন এবার যুক্তরাষ্ট্রে হয়ে গেল সেটি ছিল নজিরবিহীন। কয়েক শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ বৈশ্বিক মহামারি আর দেশজুড়ে দীর্ঘ সামাজিক সহিংসতার মতো অভূতপূর্ব পরিস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে সামরিক শাসনের ৫০ বছর পর দ্বিতীয় বারের মতো জাতীয় নির্বাচন শুরু হয়েছে। আজ রবিবার (৮ নভেম্বর) সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে সন্ধ্যা পর্যন্ত তা চলবে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন বিজয়ী হয়েছেন। এর ফলে তিনি আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হচ্ছেন। বিশেষ কোনো আইনগত জটিলতা সৃষ্টি না হলে তিনি আগামী জানুয়ারি মাসে ক্ষমতা গ্রহণ করবেন।
জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। কিন্তু তার মানে এই না যে, তিনি এখনি তার আসবাবপত্র ১৬০০ পেনসিলভেনিয়া অ্যাভেনিউতে অবস্থিত হোয়াইট হাউসে স্থানান্তর করতে পারবেন। এর আগে কিছু কাজ করতে হবে।
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সশস্ত্র সমর্থকরা দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের রাজপথে নেমে মহড়া দিচ্ছে। জর্জিয়া, অ্যারিজোনা ও পেনসিলভানিয়ার মতো যেসব দোদুল্যমান রাজ্যে জো বাইডেন তীব্র লড়াইয়ের পর জয়লাভ করেছেন সেসব অঙ্গরাজ্যের রাস্তায় এ ধরনের সশস্ত্র ট্রাম্প সমর্থককে মহড়া দিতে দেখা গেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেলেন ডোনাল্ড ট্রাম্প। জয় আসবেই ধরে নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত দাঁতে দাঁত কামড়ে পড়েছিলেন তিনি। একের পর এক রাজ্যে ধাক্কা খেলেও, ভোট পুনর্গণনার দাবিতে অনড় ছিলেন। কিন্তু পেনসিলভেনিয়ার শেষ আশা তাও ছিনিয়ে নিলেন জো বাইডেন। তাই দ্বিতীয় বার আর হোয়াইট হাউসের দখল নেওয়া হল না ট্রাম্পের।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে রাষ্ট্রপতি শাসন চেয়ে বিভিন্ন সময় বক্তব্য দিয়ে আসছে রাজ্যের বিজেপি নেতারা। বিধানসভা নির্বচনের আগেই বাংলায় রাষ্ট্রপতি শাসনের চাইছেন নেতারা। ঠিক তখনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন পশ্চিমবঙ্গে এখন রাষ্ট্রপতি শাসন দরকার নেই।
যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। গত তিন দিন ধরে দেশিটিতে প্রতিদিন লাখের উপর আক্রান্ত হয়েছে। গতকাল শুক্রবার (৬ নভেম্বর) দেশটিতে অন্তত এক লাখ ২৯ হাজার ৬০৬ ব্যক্তি কারোনায় সংক্রমিত হয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জো বাইডেনকে জয়ী ঘোষণা করেছে মার্কিন তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘ডিসিশন ডেস্ক’।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পিছিয়ে পড়ার ইঙ্গিত স্পষ্ট হতেই তার সঙ্গ ছাড়তে শুরু করেছেন হোয়াইট হাউসের অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা।
বাবা-মাসহ পরিবারের ৪ সদস্যকে গলা কেটে হত্যার কারণে কানাডায় বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ মিনহাজ জামানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
দীর্ঘ কয়েক দশকের মধ্যে এই প্রথম বড় কোনো হামলার ঘটনা ঘটেছে অস্ট্রিয়ায়। গত সোমবারের ওই হামলায় চার জনের মৃত্যু হলেও আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মনে।