যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন ভোট দিয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনের ছয় দিন আগে বুধবার (২৮ অক্টোবর) নিজ রাজ্য ডেলাওয়ারের উইলমিংটনে আগাম ভোট দিয়েছেন তারা।
- সীমান্তে বিজিবির পাশাপাশি জনগণকেও পাহারা বসানোর আহ্বান রাশেদ খাঁনের
- * * * *
- গোপালগঞ্জে ‘গণহত্যার’ পরিকল্পনার গুজব ভিত্তিহীন: বিজিবি
- * * * *
- উপকূলীয় অঞ্চলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক: স্থানীয় সরকার মন্ত্রী
- * * * *
- লবণ নিয়ে বিপাকে কুতুবদিয়ার চাষিরা
- * * * *
- বৈরী আবহাওয়া কাটিয়ে সাগরে ফিরছেন জেলেরা
- * * * *
বিশ্ব
সেকেন্ড ওয়েভের ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে ইউরোপ। এরমধ্যে অনেক দেশে বড়াতে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। এর ফলে বিভিন্ন দেশে চলছে কড়কড়ি নিয়ম। এর ব্যতিক্রমে নেই ইটালি। ইটালিতে সরকার বিভিন্ন জায়গায় কড়া বিধি নিষেধ আরোপ চলেছে।
ফ্রান্সের নিস শহরে গির্জায় ছুরি হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন শহরের মেয়র ক্রিস্টিয়া এস্ত্রোজি। আরেকজনের অবস্থা গুরুতর। মেয়র একে সন্ত্রাসী হামলা মনে করছেন।
বিতর্কিত নাগার্নো-কারাবাখ অঞ্চলকে কেন্দ্র করে যুদ্ধ বিরতির মধ্যেই আর্মেনিয় বাহিনীর হামলায় নতুন করে আজারবাইজানের ২১ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশজুড়ে দ্বিতীয় দফায় লকডাউনের ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
মহানবীকে(সা.) বিদ্রূপাত্মক করে কার্টুন প্রকাশকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের উগ্রবাদবিরোধী সংস্থার প্রধান মিগুয়েল অ্যাঞ্জেল মোরাটিনোস।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, পশ্চিমা দেশগুলো ইসলামের ওপর আক্রমণ করে নতুন করে ক্রুসেড শুরু করতে চায়।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র এক সপ্তাহ বাকি। শেষবেলার প্রচারে তাই গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলো চষে বেড়াচ্ছেন ট্রাম্প ও বাইডেন। আগাম জনমত জরিপে বাইডেনের চেয়ে ট্রাম্প পিছিয়ে থাকলেও ভোটের গ্রোথ কোন দিকে গড়ায় এখনই বলা যাচ্ছে না।
২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে গত ২০১৬ সালের রেকর্ড ভেঙে ইতিমধ্যে ৫.৮৭ কোটি প্রি-পোল ভোট পড়েছে যুক্তরাষ্ট্রে। কিন্তু যেভাবে নজিরবিহীন ভাবে মেইলের মাধ্যমে ব্যালট আসছে তা দেখে মনে করা হচ্ছে এবার নির্বাচনের ফল প্রকাশ হতে দেরি হবে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে ভারতের বিহারে নির্বাচন শুরু হয়। প্রথম দিনেই শেখপুরার বড়বিঘায় মুখোশধারী এক দুষ্কৃতির হাতে আক্রান্ত হলেন আরজেপি দলের এক প্রার্থী।
ফ্রান্সে সম্প্রতি ক্লাসরুমে মহানবী (সাঃ)’র কার্টুন দেখানোর সূত্রে একজন স্কুল শিক্ষকের শিরচ্ছেদের ঘটনার পর ইসলাম ধর্ম নিয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর সাম্প্রতিক কিছু মন্তব্যের বিরুদ্ধে মুসলিম বিশ্বে যখন প্রতিবাদের ঝড় উঠেছে ও ফরাসি পণ্য বয়কটের ডাক দেয়া হচ্ছে, তখন কিন্তু ভারতে তার সমর্থনে নানা হ্যাশট্যাগ ট্রেন্ড করছে।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের পর এবার ফরাসি পণ্য বয়কটের ডাক দিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার ও বক্তা ডা. জাকির নায়েক।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে বিদ্রূপ ও তাচ্ছিল্য করে বুধবার কার্টুন ছেপেছে ফরাসি সাময়িকী শার্লি এ্যাবদো।
মাটির তলায় ফের পরমাণু প্লান্ট তৈরি করছে ইরান। সম্প্রতি এ কথা জানিয়েছেন জাতিসঙ্ঘের পরমাণু পরীক্ষা সংক্রান্ত সংস্থার প্রধান। গত জুলাই মাসে ইরানের বর্তমান পরমাণু কেন্দ্রটিতে আগুন লেগে গিয়েছিল।
ভারতের বিহারের মুঙ্গেরে দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে গুলিবিদ্ধ হয়ে অনুরাগ পোদ্দার (১৮) নামে এক যুবক নিহত ও কমপক্ষে ২০ জন আহত হওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছে রাজ্যের ক্ষমতাসীন জেডিইউ-বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার।
নির্বাচনের সময়ে বড়সড় স্বস্তি পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসলেন তাঁর মনোনীত অ্যামি কোনি ব্যারেট।