ভারতে জমি আইনে বড় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে জম্মু, কাশ্মীর ও লাদাখে যে কোনও ভারতীয় জমি কিনতে পারবেন সাধারণ জমি আইন মেনেই। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিবৃতির মাধ্যমে জানিয়েছে ইউনিয়ন টেরিটরি অফ জম্মু অ্যান্ড কাশ্মীর রিঅর্গানাইজেশন (অ্যাডপশন অফ সেন্ট্রাল ল) থার্ড অর্ডার। ২০২০ আইন অনুযায়ী উপত্যকার জমি কিনতে আর কোনও বাধা থাকলনা।
- সীমান্তে বিজিবির পাশাপাশি জনগণকেও পাহারা বসানোর আহ্বান রাশেদ খাঁনের
- * * * *
- গোপালগঞ্জে ‘গণহত্যার’ পরিকল্পনার গুজব ভিত্তিহীন: বিজিবি
- * * * *
- উপকূলীয় অঞ্চলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক: স্থানীয় সরকার মন্ত্রী
- * * * *
- লবণ নিয়ে বিপাকে কুতুবদিয়ার চাষিরা
- * * * *
- বৈরী আবহাওয়া কাটিয়ে সাগরে ফিরছেন জেলেরা
- * * * *
বিশ্ব
মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)-এর বিতর্কিত কার্টুন প্রদর্শন এবং ইসলাম ধর্মের সঙ্গে সন্ত্রাসবাদের সংশ্লিষ্টতার অভিযোগের ঘটনায় ফ্রান্সের নিন্দা জানিয়েছে সৌদি আরব।
পাকিস্তানের পেশওয়ারের দীর কলোনিতে একটি মাদ্রাসায় বিস্ফোরণে সাত জন নিহত হয়েছেন। আহত হন আরও ৭০ জনের বেশি। হতাহতদের অধিকাংশই শিক্ষার্থী।
সিরিয়ার উত্তরাঞ্চলে সেনা প্রশিক্ষণ কেন্দ্রে রাশিয়ার বিমান হামলায় তুরস্ক সমর্থিত ৫০ জনের বেশি বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে বিমান হামলাটি চালানো হয়েছে।
মহানবীর (সা.) অবমাননার প্রতিবাদে ‘আমি মুহাম্মদকে (সা.) ভালোবাসি’ লেখা মাস্ক পরে সংসদ অধিবেশনে অংশ নিয়েছেন দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ কসোভোর সংসদ সদস্য ইমান আর রহমানি।
পাকিস্তানে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে তলব করছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসলামকে কটাক্ষ করে অবিবেচকের মতো মন্তব্য করে সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করে পাকিস্তান।
ফ্রান্সে একদিনে করোনা ভাইরাস সংক্রমণে নতুন রেকর্ড তৈরি হয়েছে।
ইউরোপে আবার প্রবলভাবে ফিরে এসেছে করোনা। যার জেরে একের পর এক দেশে কড়াক়ড়ি শুরু হয়ে গেছে। এর মধ্যে স্পেনে আবার জরুরি অবস্থা জারি হয়েছে। ক্যানারি দ্বীপপুঞ্জ বাদ দিয়ে দেশের সর্বত্র জরুরি অবস্থা জারি করা হয়েছে।
নাগার্নো-কারাবাখ অঞ্চল নিয়ে যুদ্ধরত আর্মেনিয়া এবং আজারবাইজান আবারো যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। চার সপ্তাহের চলমান যুদ্ধে এই নিয়ে তিনবার দেশ দুটি শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিল।
মালয়েশিয়ার রাজা দেশটিতে জরুরী অবস্থা জারির বিষয়টি নাকচ করে দিয়েছেন। এর ফলে আজ সোমবার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে পদত্যাগের দাবি আরো জোরদার হয়ে উঠেছে।
যুক্তরাষ্ট্রে ২০০০ সালের প্রেসিডেন্ট নির্বাচন ছিল দেশটির ইতিহাসের সবচেয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং বিতর্কিত নির্বাচন। প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ এবং আল গোরের মধ্যে এই নির্বাচনে ভোট গণনা নিয়ে তৈরি হয়েছিল তীব্র বিবাদ এবং অনেক আইনি লড়াইয়ের পর নির্বাচনে জয়-পরাজয়ের চূড়ান্ত সিদ্ধান্ত এসেছিল সুপ্রিম কোর্ট থেকে
আফগানিস্তানে আল কায়দার শীর্ষ নেতাকে হত্যার দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।রাজধানী কাবুলে রোববার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে আফগান বাহিনী এ হামলা চালায়।
চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর আদিবাসিদের বসবাস। ধর্মীয় অনুসারী হিসেবে তারা মুসলিম। কিন্তু দীর্ঘ দিন ধরে মুসলমানদের উপর অমানবিক অত্যাচার চালিয়ে আসছে চীনের কমিউনিস্ট সরকার। চীন সরকারের অত্যাচারে অতিষ্ট চীনের মুসলমানরা। তাদের উপর যে পরিমাণ অমানবিক অত্যাচার চালানো হয় তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়।
১৯১৭ সালে বেলফোর ঘোষণার মাধ্যমে ইহুদিবাদী ইসরাইল নামক রাষ্ট্র সৃষ্টি করার উদ্যোগ নেয়ায় ব্রিটেনের বিরুদ্ধে মামলা করেছে ফিলিস্তিন।
ধর্মনিরপেক্ষ মূল্যবোধের সুরক্ষা নিশ্চিত করতে এবং কট্টরপন্থী ইসলামের বিরুদ্ধে লড়াইয়ের পক্ষে মন্তব্য করায় ইমানুয়েল ম্যাক্রোর 'মানসিক স্বাস্থ্য পরীক্ষা' করানো প্রয়োজন বলে কটাক্ষ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৮ জন মারা গেছে এবং বহু আহত হওয়ার ঘটনা ঘটেছে