সি-স্যুট অ্যাওয়ার্ডসে সম্মাননা পেলেন ২৩ করপোরেট নির্বাহী

সি-স্যুট অ্যাওয়ার্ডসে সম্মাননা পেলেন ২৩ করপোরেট নির্বাহী

সংগৃহীত

দেশের করপোরেট অঙ্গনের ২৩ শীর্ষ নির্বাহীকে সম্মাননা প্রদানের মাধ্যমে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এ আয়োজন করে।

বিশেষায়িত কাউন্সিল বোর্ডের মাধ্যমে এ বছর ৯৭টি মনোনয়ন থেকে ২২টি ক্যাটাগরিতে বিজয়ীদের বাছাই করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও এমডি শরিফুল ইসলাম।

একই ভেন্যুতে ‘বাংলাদেশ অ্যাট আ ক্রসরোডস: রিইমাজিন, রিডিজাইন, ডেলিভার’ প্রতিপাদ্যে দশম লিডারশিপ সামিট অনুষ্ঠিত হয়। সামিটের কিনোট সেশনে ইউএনডিপি বাংলাদেশের ওয়াইস প্যারে, জিও ইনস্টিটিউটের উপাচার্য অধ্যাপক দীপক সি জৈন, ট্রু করপোরেশনের সিগভে ব্রেকে ও এল ক্যাটারটন ইন্ডিয়ার সঞ্জীব মেহতা বক্তব্য দেন।

এ ছাড়া ফায়ারসাইড কনভারসেশনে স্কয়ার ফার্মার এমডি তপন চৌধুরী ও ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক সৈয়দ ফরহাত আনোয়ার অভিজ্ঞতা বিনিময় করেন। আয়োজনটির পরিবেশনায় ছিল ইউনাইটেড গ্রুপ।