পিরোজপুরে বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পিরোজপুরে বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সংগৃহীত

পিরোজপুর জেলায় বিজয় দিবস, পিরোজপুর মুক্ত দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বিজয় দিবসের কর্মসূচি সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি ও সমন্বয় নিয়ে আলোচনা করা হয়। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে বিভিন্ন দপ্তর ও অংশীজনদের ভূমিকা এবং সার্বিক সহযোগিতার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

এছাড়া অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসককে সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) সদস্য সচিব করে মূল কমিটি গঠন করা হয়। সভায় জাতীয় পতাকা উত্তোলন, খেলাধুলা, বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আপ্যায়ন, সাংস্কৃতিক অনুষ্ঠান উপ কমিটি সহ আরও ১০টি উপ কমিটি গঠন করা হয়।

জেলা প্রশাসক মো.গোলাম রব্বানীর সভাপতিত্ব অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুর রহমান মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার মো.সোহরাব হোসেন,সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, চেম্বার অব কমার্সের সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু , জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুল ইসলাম চান, জেলা জামাতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম সহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, রেড ক্রিসেন্টের ভলান্টিয়ার  ও জেলা মুক্তিযোদ্ধাবৃন্দ।