যাত্রাবাড়ীতে যুবলীগ নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ভোলা জেলার চরফ্যাশন থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যাত্রাবাড়ী থানা-পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় অভিযান চালিয়ে তোফায়েল আহম্মেদকে গ্রেফতার করা হয়। তিনি ভোলার চরফ্যাশন থানার উত্তর নাজিম উদ্দিন এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার তোফায়েল আহম্মেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।