বরিশালে ৯০ কেজি গাঁজাসহ আটক ১

বরিশালে ৯০ কেজি গাঁজাসহ আটক ১

প্রতিকি ছবি

 

বরিশাল নগরী থেকে পিকআপ বোঝাই ৯০ কেজি গাঁজাসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। শনিবার গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয় বলে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। আটককৃত রুহুল হাওলাদার (২২) নগরীর ৬ নম্বর ওয়ার্ড কলাপট্টি এলাকার হুমায়ুন হাওলাদারের ছেলে। 

উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে নগরীর ৯ নম্বর ওয়ার্ড রসুলপুর চর এলাকায় অভিযান করে। ওই এলাকার বরফকলের কাছে পৌছুলে একটি মিনি ট্রাকের কাছে থাকা তিনজন লোক দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে রুহুল হাওলাদারকে আটক করা হয়। পরে মিনি ট্রাকের পাঠাতনের নিচে কৌশলে লুকানো অবস্থায় ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

উপ-পরিচালক জানান, আটকসহ পালিয়ে যাওয়া কুমিল্লার দুর্গাপুর গ্রামের মো. হাসেন আলীর ছেলে সিরাজ মিয়া (৩৭) ও নগরীর রসুলপুরের মৃত ফারুক হাওলাদারের ছেলে পলাশ হাওলাদারকে (৪২) আসামী করে মামলা করা হয়েছে।