সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

প্রতিকি ছবি

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবকলীগের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে সদর থানা পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। 

গ্রেফতাররা হলেন, সিরাজগঞ্জ পৌরসভার দিয়ারধানগড়া মহল্লার মো. বাতেন শেখ (৪০), একই মহল্লার নাবিল শেখ (২১), জানপুরের মাহবুবুল আলম (৪২), বহুলী ইউনিয়নের ধীতপুর আলাল গ্রামের মো. ইমরান শেখ (২৫), একই গ্রামের মো. আতিকুর রহমান (৪৬) ও একই ইউনিয়নের মো. আল আমিন (৩৯)।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, শুক্রবার নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবকলীগের মিছিল বের করেছিল তারা। বিষয়টি জানার পর অভিযান পরিচালনা করা হয়। রাতভর অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিল বের করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে প্রত্যেককে আদালতে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।