চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা কর্মসূচি

চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা কর্মসূচি

ছবি: সংগৃহীত

 

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগান সামনে রেখে চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগান সামনে রেখে চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চুয়াডাঙ্গা সার্কেলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে শিক্ষার্থীদের ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদে সড়ক পারাপার এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাসুদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) লিটন বিশ্বাস, চুয়াডাঙ্গার ট্রাফিক ইন্সপেক্টর (শহর ও যানবাহন) মো. আমিরুল ইসলাম এবং বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. আমিনুল ইসলাম খান ও মো. নাহিদ হাসান।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু চালক নয়, পথচারীদেরও সচেতন হতে হবে। ট্রাফিক আইন মেনে চললে অনেক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো সম্ভব। এ সময় তাঁরা শিক্ষার্থীদের সড়কে চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক লিফলেট বিতরণ করা হয়।