বাগেরহাটে রেলস্টেশন চালুর দাবিতে মানববন্ধন

বাগেরহাটে রেলস্টেশন চালুর দাবিতে মানববন্ধন

ছবি: সংগৃহীত

বেনাপোল-খুলনা-মোংলা রেলপথের বাগেরহাটে রামপালের ভাগা রেলস্টেশন চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় ভাগা রেলস্টেশনে মানববন্ধনে আগামী ১৫ দিনের মধ্যে ভাগা রেল স্টেশন চালু দাবি করা হয়। 

মানববন্ধন চলাকালে ভাগা স্টেশন মোংলাগামী একটি ট্রেন থামিয়ে বিক্ষোভ করা হয়। মানববন্ধনে রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যাবসায়ীসহ বিপুল সংখক সাধারণ মানুষ অংশ নেন।

মানবন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রামপাল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারি, সাবেক যুগ্ম আহবায়ক শেখ ফিরোজ কবির, রামপাল উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া।  নেতৃবৃন্দ আগামী ১৫ দিনের মধ্যে ভাগা রেল স্টেশন চালু করা না হলে বৃহত্তর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন।