গাজীপুরে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

গাজীপুরে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

ছবি: সংগৃহীত

গাজীপুরে দরিদ্র, অসচ্ছল ও দুস্থ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেছে গাজীপুর জেলা পরিষদ। এ কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে ৭৩ জন নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।

অনুষ্ঠানে দুস্থ ও অসচ্ছল নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আয় বৃদ্ধির মাধ্যমে পারিবারিক সচ্ছলতা ফিরিয়ে আনা এবং নারীদের আত্মনির্ভরশীল করে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, চলতি বছর এ কর্মসূচির আওতায় পাঁচ শতাধিক দরিদ্র, দুস্থ ও অসহায় নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।