জয়পুরহাটে মাদকবিরোধী সভা, যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান
ছবি: সংগৃহীত
মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ ও যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। তিনি বলেছেন, ‘মাদকসেবী ও অবৈধ মাদক ব্যবসায়ীরা সমাজ, দেশ ও জাতির শত্রু। মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
শুক্রবার রাতে জয়পুরহাট সদর উপজেলার আউশগাড়া যুবসমাজের উদ্যোগে এবং এলাকাবাসীর সার্বিক আয়োজনে স্থানীয় মাদ্রাসা মাঠে আয়োজিত সুধী সমাবেশ ও মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার প্রতিপাদ্য ছিল ‘অবৈধ মাদক ব্যবসায়ী ও সেবনকারী দেশ ও জাতির শত্রু, এদেরকে ধরিয়ে দিন’।
মাসুদ রানা প্রধান বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশ ও প্রশাসনকে সহযোগিতা করার পাশাপাশি প্রতিটি এলাকায় মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। যুবসমাজ জাগ্রত হলে সমাজে মাদক ব্যবসায়ীরা স্থান পাবে না।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু শাহীন কাদির, জেলা কৃষক দলের সদস্যসচিব মনজুরে মওলা পলাশ, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম কাদির, মোহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ও দলীয় চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলীম, ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি নিজাম উদ্দীন বাবু, ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক রঞ্জু মিয়া ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান।
সভায় এলাকার বিপুলসংখ্যক তরুণ, যুবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত