টানা ৫ দিনের ছুটি শেষে খুলছে অফিস-আদালত

টানা ৫ দিনের ছুটি শেষে খুলছে অফিস-আদালত

ফাইল ছবি

টানা পাঁচ দিনের ছুটি শেষে রোববার (২৫ অক্টোবর) খুলছে সরকারি-বেসরকারি অফিস। একইসঙ্গে শুরু হচ্ছে ব্যাংক ও আদালতের নিয়মিত কার্যক্রম।

দুর্গাপূজা উপলক্ষে গত ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি ছিল। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়।

পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে ছিল সাধারণ ছুটি। এছাড়া ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়।

 এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিন বন্ধ ছিল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস।

শনিবার (২৪ অক্টোবর) ছিল ছুটির শেষ দিন। ছুটি শেষে আজ থেকে আবারও শুরু হচ্ছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য।

খুলছে অফিস-আদালত ও ব্যাংক। ফলে কর্মব্যস্ততায় ফিরবে রাজধানীসহ সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।