গোবিপ্রবির ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের দায়িত্বে ড. ঈশিতা রায়

গোবিপ্রবির ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের দায়িত্বে ড. ঈশিতা রায়

ছবিঃ সংগৃহীত।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. ঈশিতা রায়। আগামী তিন বছরের জন্য তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।

বুধবার (২৮ অক্টোবর ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত অধ্যাপক ড. মো. শামসুল আরেফিন তার নামের পাশে উল্লিখিত বিভাগের চেয়ারম্যান পদ হতে অবমুক্ত করে তাদের স্থলে অধ্যাপক ড. ঈশিতা রায়কে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ২৫(২) ধারা মোতাবেক ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের চেয়ারম্যান হিসেবে ০৩ (তিন) বছরের জন্য নিয়োগ প্রদান করা হলো। নিয়োগপ্রাপ্ত অধ্যাপকগণ বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন।

এই বিষয়ে অধ্যাপক ড. ঈশিতা রায় বলেন, ‘চেয়ারম্যান হিসেবে এর আগেও দায়িত্ব পালন করেছি। বিধি মোতাবেক পুনরায় এই দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। এটি একটি গুরুত্বপূর্ণ একাডেমিক দায়িত্ব। আমি চেষ্টা করব, যথাযথভাবে এ দায়িত্ব পালন করতে। বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা আমার প্রতি যে প্রত্যাশা রাখেন, সেই প্রত্যাশা যেন পূরণ করতে পারি, সে চেষ্টাই থাকবে আমার।’