ম্যানেজার পদে নিয়োগ দেবে অ্যাপেক্স, রয়েছে প্রভিডেন্ট ফান্ড

ম্যানেজার পদে নিয়োগ দেবে অ্যাপেক্স, রয়েছে প্রভিডেন্ট ফান্ড

ফাইল ছবি

অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কোয়ালিটি অ্যাসিওরেন্স বিভাগ ম্যানেজার পদে লোকবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৯ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে অ্যাপেক্স ফুটওয়্যারে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড
পদের নাম: ম্যানেজার
বিভাগ: কোয়ালিটি অ্যাসিওরেন্স 
পদসংখ্যা: ০১টি 

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: জুতার কোয়ালিটি অ্যাসিওরেন্স এবং পরিদর্শন মান সম্পর্কে গভীর জ্ঞান। জুতার গঠন এবং উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে সুস্পষ্ট ধারণা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: কারখানায় 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: কমপক্ষে ৩০ বছর

কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)
বেতন: শিল্প-মান অনুযায়ী আলোচনার সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: গ্র্যাচুইটি সুবিধা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, জীবন বিমা (দুর্ঘটনাজনিত ও হাসপাতালে ভর্তিকালীন সুরক্ষাসহ), হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড়, আংশিক ভর্তুকিযুক্ত দুপুরের খাবার, ডে-কেয়ার সুবিধা, অ্যাপেক্স পণ্য ক্রয়ের ক্ষেত্রে অ্যাপেক্স ফ্যামিলি ডিসকাউন্ট। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৮ নভেম্বর ২০২৬