গাইবান্ধায় পৃথক অভিযানে তিনজনের কারাদণ্ড
প্রতিকি ছবি
গাইবান্ধায় অবৈধভাবে গ্যাস মজুত ও সংশ্লিষ্ট অনিয়মের অভিযোগে পৃথক দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত ও উপজেলা প্রশাসন। অভিযানে সর্বমোট ২৫ হাজার লিটার গ্যাস জব্দ, দুটি প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা জরিমানা এবং মালিকসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (১ নভেম্বর) বিকালে গাইবান্ধা সদর উপজেলা তুলসীঘাটে অবস্থিত এম এস ফিলিং স্টেশন (এলপিজি) প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্বদেন গাইবান্ধা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ।
এ সময় অবৈধভাবে গ্যাস মজুতের অভিযোগে প্রতিষ্ঠান মালিক মনিরুজ্জামানকে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও এক মাসের কারাদÐ দেওয়া হয়। অভিযানে প্রতিষ্ঠানের দুই কর্মচারী আশরাফুল উদ্দৌলা ও আব্দুর রহিমকে সাতদিন করে কারাদণ্ড দেওয়া হয়। এ প্রতিষ্ঠান থেকে ১৩ হাজার লিটার গ্যাস জব্দ করা হয়।
অন্যদিকে, একই দিন গাইবান্ধা পৌর শহরের এলপিজি ফিলিং স্টেশন (ওমেরা অটো গ্যাস) নামের অপর একটি প্রতিষ্ঠানে পৃথক অভিযান পরিচালনা করেন গাইবান্ধা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস শাহাদাত ফাহিম। অভিযানে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা ও ১২ হাজার লিটার গ্যাস জব্দ করা হয়।