ভাইরাসজনিত যেকোনো রোগ থেকে বাঁচতে পঠিতব্য দোয়া

ভাইরাসজনিত যেকোনো রোগ থেকে বাঁচতে পঠিতব্য দোয়া

ফাইল ছবি

প্রকৃতিতে কখনো কখনো ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের চারপাশে অদৃশ্য ভাইরাসের আনাগোনা বেড়ে যায়। হাম, জ্বর বা বিভিন্ন সংক্রামক ব্যাধি অনেক সময় আমাদের স্বাভাবিক জীবনকে থমকে দেয়।

কেননা অসুস্থতা জীবনের এক কঠিন পরীক্ষা।

তাই এই সময়ে শরীরের চিকিৎসার পাশাপাশি মনের প্রশান্তি ও আধ্যাত্মিক শক্তি অত্যন্ত জরুরি। বিশেষ করে হাম বা বসন্তের মতো ভাইরাসজনিত রোগগুলো যখন আক্রমণ করে, তখন আমরা প্রায়ই শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ি। তাইতো মহানবী (সা.) আমাদের অত্যন্ত চমৎকার ও শক্তিশালী দোয়া শিখিয়েছেন।

দোয়াটি হলো, 

اللَّهُمَّ رَبَّ النَّاسِ مُذْهِبَ الْبَاسِ اشْفِ أَنْتَ الشَّافِي لاَ شَافِيَ إِلاَّ أَنْتَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا 

উচ্চারণ : আল্লাহুম্মা রাব্বান-নাসি, মুজহিবাল বাসি, ইশফি আনতাশ-শাফি, লা শাফিয়া ইল্লা আনতা শিফায়ান লা ইয়ুগাদিরু সাকামা।

অর্থ : হে আল্লাহ! আপনি মানুষের রব, রোগ নিরাময়কারী। (আপনি) আরোগ্য দান করুন, আপনি আরোগ্য দানকারী। আপনি ছাড়া আর কেউ আরোগ্য দানকারী নেই।

এমন আরোগ্য দান করুন, যা কোনো রোগ অবশিষ্ট রাখে না। (সহিহ বুখারি, হাদিস : ৫৭৪২)