যে ৭ বিপদ কেড়ে নিতে পারে আপনার নেক আমলের সুযোগ

যে ৭ বিপদ কেড়ে নিতে পারে আপনার নেক আমলের সুযোগ

ফাইল ছবি

বিশিষ্ট সাহাবি হজরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘ভালো কাজে অবহেলা করো না। আর সাতটি বিপদ-আপদের কোনোটি তোমার কাছে আসার আগেই তুমি নেক আমলে অগ্রসর হও।

১. এমন অভাব-অনটন, যা তোমার প্রজ্ঞা-বুদ্ধি বিনষ্ট করে দেয়। 

২. এমন প্রাচুর্য, যা তোমাকে সীমা লঙ্ঘনে উদ্বুদ্ধ করে। 

৩. এমন রোগ, যা তোমার কর্মক্ষমতা নষ্ট করে ফেলে। 

৪. এমন বার্ধক্য, যা তোমার বুদ্ধি ও স্মৃতিবিভ্রম ঘটায়।

৫. এমন মৃত্যু, যা অকস্মাৎ ঘটে যায়। 

৬. এমন বালা-মুসিবত, যা দজ্জালের আগমনে ঘটবে। 

৭. অথবা কেয়ামত সংঘটিত হওয়া, যা হবে কঠিন দীর্ঘতম একটি দিবস।’ (তিরমিজি, হাদিস : ২৩০৬)