জয়পুরহাট সার্কিট হাউসের নবনির্মিত মুক্তমঞ্চের উদ্বোধন

জয়পুরহাট সার্কিট হাউসের নবনির্মিত মুক্তমঞ্চের উদ্বোধন

ছবি: সংগৃহীত

 

জয়পুরহাট সার্কিট হাউস মাঠে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশিত নবনির্মিত ‘মুক্তমঞ্চ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এর শুভ উদ্বোধন করা হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মুক্তমঞ্চের শুভ উদ্বোধন করেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী।  

এসময় জেলা প্রশাসক আল-মামুন মিয়া, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, পুলিশ সুপার শাহনাজ বেগব উপস্থিত ছিলেন। 

​উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক নূরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব প্রমুখ।

​উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান তার বক্তব্যে বলেন, জনগণের সাংস্কৃতিক বিকাশ, বিনোদন এবং বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য এই মুক্তমঞ্চ এক অনন্য ভূমিকা পালন করবে। জয়পুরহাটের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা আজ বাস্তবায়িত হলো। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই জেলাকে আরও সুন্দর ও আধুনিক হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।

​জয়পুরহাটের সাংস্কৃতিক অঙ্গন ও সাধারণ মানুষের জন্য এই নতুন সংযোজন এক অনন্য মাইলফলক হয়ে থাকবে। অনুষ্ঠান শেষে নবনির্মিত এই স্থাপনার সঠিক সদ্ব্যবহার ও সুরক্ষার জন্য সবার সহযোগিতা কামনা করা হয়।