মাগুরায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব দিবস পালিত

মাগুরায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব দিবস পালিত

ছবিঃ সংগৃহীত।

মাগুরায় নানা আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে সকালে মাগুরা জেলা বিএনপি’র কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলা ১১ টার সময় স্থানীয় নোমানী ময়দানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহবায়ক আলী আহমেদ। এসময় আরোও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আক্তার হোসেন, আহসান হাবিব কিশোর, খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, ফারুকুজ্জামান ফারুক, সদস্য কুতুব উদ্দিন,  পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল।

সমাবেশে বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর যে ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থান ঘটে তার চেতনা দেশ প্রেমিক মানুষকে বারবার দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে ৭ ই নভেম্বরের কোন বিকল্প নেই। এখনো বাংলাদেশকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। দেশ প্রেমিক মানুষ ঐক্যবদ্ধ থাকলে কোন পড়াজিত শক্তি দেশের অগ্রযাত্রা রুখতে পারবেনা।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে দুপুর ১২ টায় স্থানীয় নোমানী ময়দান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালিতে মাগুরা জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলসহ মহিলা দলও সহযোগি অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়। জেলার শ্রীপুর,  মহম্মদপুর ও শালিখা উপজেলায় পৃথক ভাবে দিবসটি পালন উপলক্ষে কর্মসুচি পালন করা হয়। সরকারি ভাবে দিবসটি পালন উপলক্ষে নির্ধারিত কর্মসুচি গ্রহন করে জেলা প্রশাসন।