দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশ দলে নতুন ব্যাটিং কোচ!

দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশ দলে নতুন ব্যাটিং কোচ!

ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হয়েছে। আর ঘরের মাঠের এই সিরিজ শুরুর আগে ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল মোহাম্মদ আশরাফুলকে। পরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অন্তবর্তীকালীন ব্যাটিং কোচের দায়িত্ব সামলেছেন মোহাম্মদ সালাউদ্দিন। 

পূর্ণ মেয়াদে নতুন ব্যাটিং কোচ নিয়োগে আলোচনাতে ছিলেন দুই-তিন জন। এরমধ্যে পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ, দক্ষিণ আফ্রিকার হাশিম আমলাসহ আরো কয়েকজন সাবেক তারকা ক্রিকেটারের নাম আলোচনায় ছিল। তবে তাদের কারো সঙ্গেই চুক্তি হচ্ছে না বিসিবির। 

ব্যাটিং পরামর্শক হিসেবে বিসিবি নিয়োগ দিতে যাচ্ছে ডেল মার্টিন বেনকেনস্টাইনকে। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত কাজ করবেন তিনি। যে কারণে এই সিরিজে দলের সঙ্গে থাকছেন না মোহাম্মদ সালাউদ্দিন।

এই সফরে দলের ফিল্ডিং কোচ হিসেবে থাকছেন না আশিক মজুমদার। তিনি যাচ্ছেন 'এ' দলের সঙ্গে। ফলে সহকারী কোচ মাকেতা সামলাবেন ফিল্ডিংয়ের দায়িত্ব।