মুন্সীগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময়

মুন্সীগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময়

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. বদরুদ্দোজার সঙ্গে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ সময় মাদকের বিস্তার রোধ, চুরি-ডাকাতি নিয়ন্ত্রণ, শহরের যানজট নিরসন এবং স্পর্শকাতর এলাকাগুলোতে পুলিশি টহল জোরদারের দাবি জানান তারা।

সভায় পুলিশ সুপার মো. বদরুদ্দোজা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, জঙ্গিবাদ, চাঁদাবাজি, মাদক, ছিনতাই, চুরি ও ডাকাতি প্রতিরোধে পুলিশ দৃঢ়ভাবে কাজ করবে। পাশাপাশি সাইবার বুলিং, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে পুলিশ সুপার বলেন, পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় থাকলে অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মোঃ ইমরান আহম্মেদ পিপিএম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) মোঃ আকবর আলী, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন