রিজভীর সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির সাক্ষাৎ

রিজভীর সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

 

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন ঢাকা মহানগর বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। 

বুধবার রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়  অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এবং কমিটির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।