ঐতিহাসিক রায় ঘোষণা করছে ভারতের সুপ্রিম কোর্ট। এর মাধ্যমে সমলিঙ্গে সম্পর্ককে স্বীকৃতি দিল ভারতের সর্বোচ্চ আদালত।
এশিয়া
সম্প্রতি বিশ্বজুড়ে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল বিরোধী জনমত।
দখলদার ইসরাইলী বাহিনী বর্বর হামলায় যখন নিরীহ ফিলিস্তিনিরা মারা যাচ্ছে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নিয়ন্ত্রণ।
ভারতের বহুল আলোচিত ‘নিঠারি হত্যা’ মামলায় খালাস পেয়ে গেছেন প্রধান আসামি সুরিন্দর কোলি ও তার সহযোগী মনিন্দর সিং পান্ধার।
বেলজিয়ামে দুই সুইডিশ নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও একজন। এ ঘটনায় জড়িত বন্দুকধারীকে খুঁজছে পুলিশ।
কুয়ালালামপুর, সেলাঙ্গর এবং জহরের ছয়টি বিনোদনকেন্দ্রে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ২০৭ জন বিদেশি নাগরিককে আটক করেছে মালয়েশিয়ার পুলিশ। সোমবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মালয় মেইল।
যেকোনো নির্বাচনে ন্যূনতম ৫০ শতাংশ ভোট পড়লেই তাকে গ্রহণযোগ্য নির্বাচন বলা যায় বলে মন্তব্য করেছেন ভারতের প্রধান নির্বাচন কমিশনার রাজিব কুমার।
গাজা উপত্যকায় ফিলিস্তিনের রাজনৈতিক সামরিক সংগঠন হামাস।
শুধু হামাস নয় ইসরাইলের ধ্বংস চায় আরও ১০ দল। দখলদার ইহুদি রাষ্ট্র ইসরাইলকে ধ্বংস করে নিজেদের ভূখণ্ড ফিরিয়ে নিতে ফিলিস্তিনে গড়ে ওঠে বেশ কিছু রাজনৈতিক দল। যাদের প্রায় সবগুলোতেই আবার গড়ে উঠেছে সশস্ত্র শাখা।
ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে ১৯৯ ইসরাইলি বন্দী রয়েছে বলে স্বীকার করেছেন ইসরাইল সেনাবাহিনীর শীর্ষ মুখপাত্র ড্যানিয়েল হাগারি।
সমুদ্রসীমায় বিনা অনুমতিতে প্রবেশ করে মৎস আহরণের অভিযোগে ২৭ জন ভারতীয় মৎসজীবীকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। সোমবার দক্ষিণ এশিয়ার এই দ্বীপদেশটির উত্তরাঞ্চলীয় শহর জাফনার নিকটবর্তী দেলফ ও কাচ্চাতিভু দ্বীপের কাছাকাছি এলাকায় মাছ ধরার সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে নৌবাহিনী।
ইসরাইলি হামলায় গাজার ধ্বংস হওয়া ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে এক হাজারেরও বেশি মানুষ আটকা পড়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি নাগরিক প্রতিরক্ষা দল।
পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি অবরুদ্ধ গাজায় ইসরাইলি বোমা হামলার নিন্দা জানিয়েছেন।
গাজার দক্ষিণের শহর খান ইউনিসের ওপর দিয়ে যেন মানবেতর পরিস্থিতির জোয়ার বয়ে যাচ্ছে। শত-সহস্র মানুষ গাজার উত্তরাঞ্চল থেকে যে যা কিছু বহন করতে পেরেছে, তা নিয়ে এখানে পালিয়ে এসেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আরব বিশ্বের ছয়টি দেশ সফরের পর সোমবার ইসরাইলে পৌঁছেছেন। তিনি জঙ্গি গোষ্ঠী হামাসের বিরুদ্ধে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে গাজার মানবিক সংকট দূর করার উপায় খুঁজে বের করার চেষ্টা করছেন। খবর এএফপি’র।
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। অবরুদ্ধ গাজায় মানবিক ত্রাণসহায়তা পাঠানো নিয়ে কথা বলেছেন তিনি।